শিরোনাম
◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩ ◈ দাবদাহ মোকাবিলায় বাংলাদেশের পোশাক কারখানায় শীতলীকরণ প্রযুক্তি, ৪ বছরেই বিনিয়োগ ফেরত!

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০১৯, ০৭:৪৬ সকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০১৯, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জঙ্গিবাদ দমন করতে পারলেও ভ্রান্ত মতাদর্শকে দমন করতে পারিনি, বললেন মনিরুল ইসলাম

মঈন মোশাররফ : কাউন্টার টেররিজম অ্যন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশে হোলি আর্টিজান হামলা ছিলো আই ওপেনার। এরপর আমাদের অভিযান ছিলো কৌশলগত। একদিকে আমরা অব্যাহত জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছি। ডয়চে ভেলে

শুক্রবার ডয়চে ভেলেকে তিনি আরো বলেন, জঙ্গিবিরোধী প্রচার যা সামাজিক, রাজনৈতিক এবং তৃণমূল পর্যায় থেকে হয়েছে। ফলে জঙ্গিবাদ ও জঙ্গিদের তৎপরতা দমন সম্ভব হয়েছে। আমরা গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হোলি আর্টিজানের মতো আরো অনেক হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিতে পেরেছি। কিন্তু ভ্রান্ত মতাদর্শকে আমরা পুরোপুরি দমন করতে পারিনি। আন্তর্জাতিক এবং স্থানীয় পর্যায় মিলিয়ে সাইবার স্পেসে জঙ্গিদের বিচ্ছিন্ন তৎপরতা লক্ষ্য করছি তারা কিছু ঘটনা ঘটানোরও চেষ্টা করছে। তবে হোলি আর্টিজানের সময় তাদের যে সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছিলো তা আমরা ভেঙে দিতে পেরেছি। সম্পাদনা: রাজু আহসান ও রাশিদ

  • সর্বশেষ