শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২১ আগস্ট, ২০১৯, ০৪:১২ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০১৯, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত

ডেস্ক রিপোর্ট : সীমান্তের টাট্টাপানি এলাকার নিয়ন্ত্রণ রেখায় পাকবাহিনীর গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন। এ ছাড়া অনেকে আহত হয়েছে। যুগান্তর

ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা করলে এর জবাবে এ হামলা চালানো হয় বলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। খবর পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের।

মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আসিফ গফুর এ তথ্য জানান।

জেনারেল আসিফ গফুরের টুইট বার্তা থেকে জানা যায়, ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। এর মধ্যে একজন সাত বছরের শিশু রয়েছে।

টুইট বার্তায় আসিফ গফুর বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা করে। এতে এক সেনা কর্মকর্তাসহ ৬ ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এ সময় অনেকে আহত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস হয়।

  • সর্বশেষ