শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিফার সেরা দশ গোলের পুসকাস পুরস্কারের তালিকায় মেসি, নেই রোনালদো (ভিডিও)

শিউলী আক্তার : গতকাল সেরা দল গোলের পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ১০ জনের তালিকা প্রকাশ করেছে ফিফা। সেই তালিকায় আছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে বাদ পড়েছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই তালিকায় রয়েছে বেশ কিছু চমক জাগানিয়া নাম।

প্রতি বছরের সেরা গোলদাতাকে সম্মানিত করার জন্য দেয়া হয় এ পুসকাস অ্যাওয়ার্ড। যেখানে সারাবিশ্বের স্বীকৃত ফুটবলে করা দৃষ্টিনন্দন সব গোলের মধ্য থেকে বাছাই করা হয় বছরের সেরা গোলটি। সবশেষ পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন লিভারপুলের মিসরিয়ান তারকা মোহামেদ সালাহ।

এবারের পুসকাস অ্যাওয়ার্ডের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় রয়েছে অদ্ভুত সব গোল। লিওনেল মেসি দুর্দান্ত চিপ, ইব্রাহিমোভিচের সিজর কিক ছাড়াও একক নৈপুণ্যের গোলগুলো রাখা হয়েছে এ তালিকায়। গত ২০০৯ সালে শুরু পুসকাস অ্যাওয়ার্ডের দশম বর্ষ এটি। এই দশবারের মতো ৭ বারই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন মেসি। এবারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে রিয়াল বেটিসের বিপক্ষে অসাধারণ এক চিপ শটে করা গোলটি।

অন্যদিকে এলএ গ্যালাক্সির হয়ে বছরজুড়েই দুর্দান্ত সব গোল করেছেন ইব্রাহিমোভিচ। সেগুলোর মধ্য থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে টরোন্টো এফসির বিপক্ষে সিজর কিকে করা গোলটি।
পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকা
১. ম্যাথিউজ সুনহা (ব্রাজিল, রেডবুল লেইপজিগ)
২. জ্বলাতান ইব্রাহিমোভিচ (সুইডেন, এলএ গ্যালাক্সি)
৩. লিওনেল মেসি (আর্জেন্টিনা, বার্সেলোনা)
৪. আজারা চাউত (ক্যামেরুন)
৫. ফাবিও কোয়াগলিয়ারেল্লা (ইতালি, সাম্পদোরিয়া)
৬. হুয়ান ফার্নান্দো কুইন্তেরো (কলম্বিয়া, রিভারপ্লেট)
৭. অ্যামি রদ্রিগেজ (যুক্তরাষ্ট্র, উতা রয়্যালস)
৮. বিলি সিম্পসন (নর্দার্ন আয়ারল্যান্ড)
৯. আন্দ্রস টাউনসেন্ড (ইংল্যান্ড, ক্রিস্টার প্যালেস)
১০. ড্যানিয়েস সরি (হাঙ্গেরি, ডেব্রেসেন এফসি)
সম্পাদনা : মারুফুল
https://twitter.com/FIFAcom/status/1163436135261048832

  • সর্বশেষ
  • জনপ্রিয়