শিরোনাম
◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’ ◈ কেরানীগঞ্জে সেলুনে ফরহাদকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে ধরা পড়ল হামলার দৃশ্য ◈ গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ◈ তারেক রহমানকে ভারত কেন দুটি আমন্ত্রণ দিয়েছিল, জানাল দিল্লি ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১১.৪২ শতাংশ ◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৬:৫৬ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রদেশে ঢুকে পড়েছে আফগান জঙ্গিরা, হাই অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রদেশে ঢুকে পড়েছে আফগানিস্তানের সন্ত্রাসবাদীরা। গোপন সূত্রে খবর পেয়ে এই খবর নিশ্চিত করল গোয়েন্দা বিভাগ। তারই জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে গুজরাটে। সিল করে দেয়া হয়েছে আন্তর্জাতিক সীমান্ত। এই সময়

মধ্যপ্রদেশ ও গুজরাট সীমানায় অবস্থিত খাংগেলা চেকপোস্টে প্রত্যেক গাড়িতে তল্লাশি চালাচ্ছে রাজ্য পুলিশ ও স্টেট রিজার্ভ পুলিশের সশস্ত্র বাহিনী। ঝাবুয়া জেলার সীমান্ত লাগোয়া এলাকাতেই চলছে ব্যাপক তল্লাশি।

আফগানিস্তানের সন্ত্রাসবাদীদের উপস্থিতির কথা জানতে পেরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে গুজরাটের ডিজিপি। সন্দেহভাজন সন্ত্রাসবাদীর একটি স্কেচও প্রকাশ করেছে গুজরাট পুলিশ। ওই সন্ত্রাসবাদী আফগানিস্তানের কুনার প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।

নিরাপত্তার কারণে হিন্দোন বায়ুসেনা স্টেশনে হাই অ্যালার্ট জারির দুদিনের মধ্যেই ফের নিরাপত্তাজনিত আতঙ্কের পরিবেশ গুজরাটে। হিন্দোন বায়ুসেনা ঘাঁটিতে যে তিনটি স্কুলের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, নিরাপত্তার জন্য তাদের বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ