শিরোনাম
◈ রক্তস্নাত ৩৬ জুলাই: যে দিনে বদলে যায় বাংলাদেশের ইতিহাস ◈ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি ◈ আইসি‌সি এলিট প‌্যা‌নে‌লের আম্পায়ার শরফুদ্দৌলাকে নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে বিসিবির ব্যাখ্যা ◈ ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনোকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় 'দ‌্য টাইমস‌'কে কড়া হুঁশিয়ারি ফিফার ◈ বাংলাদেশকে ঘিরে মার্কিন অর্থনৈতিক কৌশল, সামনে বড় বিনিয়োগের সম্ভাবনা ◈ গোল্ডেন ভিসায় সম্পদের পাহাড়, দুবাই যেতে প্রস্তুত দুদকের বিশেষ টিম ◈ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ◈ ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ◈ কোনো একক দেশ বা সরকারের পক্ষে মানব পাচার সম্পূর্ণ দমন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উজবেকিস্তানের কাছে হেরে গেলো বাংলাদেশ ভলিবল

শিউলী আক্তার : এশিয়ান স্ট্রোল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলাদেশ দল বর্তমানে নেপালে আছেন। নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ ভলিবল দল। কিন্তু শুরুটা ভালো হয়নি তাদের। উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে তারা।

আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সোমবার দিনের অন্য ম্যাচে স্বাগতিক নেপাল একই ব্যবধানে হেরেছে কিরগিজস্তানের কাছে।

এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ চলবে ২৪ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, ভুটান ও মালদ্বীপ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

নেপাল যাওয়ার আগে বাংলাদেশ ক্যাম্প করেছে ইরানে। সেখানে অনুশীলনের পাশপাশি ভলিবল দল ৮টি প্রস্তুতি ম্যাচ খেলেছে স্থানীয় বিভিন্ন দলের বিরুদ্ধে। তার মধ্যে ৫টি জিতে তিনটিতে হেরেছে।

ইরানি কোচ আলী পৌর আরোজির অধীনে বাংলাদেশ ভলিবল দল জুনের প্রথম সপ্তাহে অনুশীলন শুরু করে। ২৫ জন নিয়ে ক্যাম্প শুরু করার পর, সেখান থেকে কোচ ১৮ জন নিয়ে নেপাল গেছেন। বাকিরা অনুশীলন করছেন ঢাকায়। নেপাল থেকে ফেরার পর মাস তিনেক অনুশীলনের পর এসএ গেমসের জন্য ১২ সদস্যের দল তৈরি করবেন কোচ।
সম্পাদনা : রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়