শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকার ২০ জোনে বিশেষ নজরদারি কমিটি ◈ মৃত্যুর পরও রেহাই নেই : মর্গের হিমঘরে নারীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ ◈ মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশ নিয়ে ধোঁয়া ◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০১:১৮ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাপ্রধান জেনারেল বাজওয়ার মেয়াদ ৩ বছর বাড়ালো পাকিস্তান

আসিফুজ্জামান পৃথিল : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তীব্র কথার লড়াই। সামরিক বিরোধের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। এর মধ্যেই বর্তমান সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়ার মেয়াদ ৩ বছর বাড়িয়েছে পাকিস্তান। ডন নিউজ

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘৩ বছরের আরো এক মেয়াদের জন্য জেনারেল কমর জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমান মেয়াদ শেষ হওয়ার দিন থেকেই এই নতুন মেয়াদ শুরু হবে। বর্তমান আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এই নির্দেশনায় স্বাক্ষর করেছেন ইমরান খান। ২০১৬ সালের নভেম্বরে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বাজওয়াকে চিফ অব আর্মি স্টাফ নিয়োগ দেন। বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর পরিস্থিতি এবং আফগান-তালিবান শান্তি আলোচনার গুরুত্বপূর্ণ সময়ে বাজওয়ার উপরই ভরসা রাখতে চায় ইমরান সরকার। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ