শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ১২:৫১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনজনিত কারণে হুমকির সম্মুখীন, বললেন অর্থমন্ত্রী

আবদুল অদুদ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্ব আজ প্রকৃতপক্ষেই জলবায়ু পরিবর্তনজনিত কারণে হুমকির সম্মুখীন। অর্থমন্ত্রী দক্ষিণ কোরিয়ার ইনচিয়নের স্যাংডোতে গ্লোবাল ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ‘গ্লোবাল প্রোগ্রামিং কনফারেন্স’ এ অংশ নিয়ে এসব কথা বলেন।-বাসস

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবেলায় কার্যকর ফলাফল অর্জনে প্রাথমিক পর্যায় থেকেই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশীদারদের জড়িত থাকা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন থেকে উদ্ভুত বহুবিধ প্রভাবের মুখোমুখি হয়ে বিশ্বের ভবিষ্যত হুমকির মধ্যে রয়েছে।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, ১৯ থেকে ২৪ আগস্ট দক্ষিণ কোরিয়ার ইনচিয়নের স্যাংডোতে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জলবায়ু পরিবর্তন থেকে উদ্ভুত বহুবিধ প্রভাবকে টেকসইভাবে সমাধানের জন্য অংশীদার দেশগুলিকে সমর্থন করার উপায় এবং পথ বের করাই এ সম্মেলনের উদ্দেশ্য। ‘জলবায়ুর উচ্চাকাঙ্খাকে উপলব্ধি করা’ এই সম্মেলনের এ বছরের মূল প্রতিপাদ্য।
অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছেন।

সম্মেলনে অর্থমন্ত্রী জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের এ পর্যন্ত নেয়া পদক্ষেপ ও কার্যক্রম সংক্ষেপে বর্ণনা করেন।
অর্থনৈতি সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মনোয়ার আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারাও সম্মেলনে যোগ দিয়েছেন। ১০ টি দেশের মন্ত্রীরা, উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তা, থিঙ্ক ট্যাঙ্কস, সিএসও, এনজিও প্রতিনিধিবৃন্দ ৫ দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
উচ্চ পর্যায়ের ফোরামে, বিভিন্ন দেশের মন্ত্রীরা কিভাবে তারা তাদের দেশের জলবায়ু পরিবর্তনজনিত হুমকীর সম্মূখীন হচ্ছেন এবং মোকাবেলায় কি ধরনে পদক্ষেপ নিতে চাচ্ছেন সে বিষয়গুলে তুলে ধরছেন।

স্বীকৃত সংস্থাগুলির প্রধানরা তুলে ধরছেন যে, তারা কীভাবে দেশগুলিকে জিসিএফ সমর্থন দিয়ে এই উচ্চাকাঙ্খাগুলি উপলব্ধি করতে সহায়তা করবে। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ