শিরোনাম
◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা ◈ ২০২৭ সালের জুনে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্প, উপকৃত হবে ২০ লাখ মানুষ ◈ দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে ২০ লাখ পাঠ্যবই সংশোধনের উদ্যোগ, বাড়ছে ব্যয়ের শঙ্কা ◈ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপানি কনসোর্টিয়ামের ৪ শর্তে আটকে চুক্তি! ◈ এসবিআই ব্যাংকের ৩ লাখ ৮০ হাজার নথি চুরির দাবি হ্যাকারদের, গ্রাহকদের তথ্য ফাঁসের শঙ্কা ◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ ◈ পদ্মা সেতু হয়ে মৈত্রী এক্সপ্রেস চালুর পরিকল্পনা, কলকাতা যেতে সময় লাগতে পারে মাত্র ৬ ঘণ্টা ◈ হোসাইনের ঘূর্ণিতে ঘায়েল ও‌য়েস্ট ইন্ডিজ, ড্র হ‌লো প্রস্তু‌তি ম‌্যাচ ◈ কক্সবাজারে আবারও হোটেলে আগুন, নিরাপদে বেরিয়ে এলেন ৩ শতাধিক পর্যটক

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ০৭:২২ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মরণীয় দিনে নতুন উপহার পেলেন বিরাট কোহলি

আক্তারুজ্জামান : ২০০৮ সালের ১৮ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। গতকাল ছিলো তার তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১তম বার্ষিকী। অভিষেক বর্ষপূর্তিও দিনে নতুন উপহার পেলেন বিরাট। কোহলির কীর্তির প্রতি সম্মান জানিয়ে দিল্লির বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম কোহলির নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি জেলা ক্রিকেট সংস্থা।

দিল্লির খেলোয়াড়দের মধ্যে মহিন্দর অমরনাথ ও বিষেণ সিং বেদির নামে এর আগে ফিরোজ শাহ কোটলার স্ট্যান্ডের নাম রাখা হলেও তারা ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এ সম্মান পেয়েছিলেন। কোহলি পেলেন ক্যারিয়ারের মধ্যগগনে থাকতে থাকতেই। আর এখানেই অনন্য কোহলি, তার চেয়ে কম বয়সে এ সম্মান অন্য কোনো ভারতীয় ক্রিকেটারের ভাগ্যে জোটেনি। এর আগে মাঠটির গেটের নাম রাখা হয়েছিল সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ ও ভারতীয় নারী দলের প্রথম সেঞ্চুরিয়ান আঞ্জুম চোপড়ার নামে। স্টেডিয়ামের হল অব ফেমে রয়েছে সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদির নাম।

গতকাল জানানো হয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ‘বিরাট কোহলি স্ট্যান্ড’ এর উদ্বোধন করা হবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামের ভারোত্তলন স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। কোহলি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে গোটা ভারতীয় দল। সবাইকে সংবর্ধনা জানানো হবে এই অনুষ্ঠানে।

দিল্লি জেলা ক্রিকেট সংস্থার প্রধান রজত শর্মা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলির অবিশ্বাস্য অর্জন দিল্লি জেলা ক্রিকেট সংস্থাকে (ডিডিসিএ) গর্বিত করেছে।

ভারতের হয়ে এ পর্যন্ত ৭৭ টেস্টে ৬৬১৩, ২৩৯ ওয়ানডে ১১৫২০ এবং ৭০ টি-টুয়েন্টিতে ২৩৬৯ রান করেছেন কোহলি। সব মিলিয়ে ইতিমধ্যে সেঞ্চুরি করেছেন ৬৮টি। খুব শিগগিরই যে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাবেন সেটা বলার অপেক্ষা রাখে না।

  • সর্বশেষ