শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০১৯, ০৯:৩৯ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০১৯, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাণ ফিরেছে বাণিজ্যিক এলাকাতে,  লেনদেন ছিলো  ঢিলেঢালা

মোহাম্মদ মাসুদ : ঈদের দীর্ঘ ছুটির পর আবারও প্রাণ ফিরতে শুরু করেছে বাণিজ্যিক এলাকা মতিঝিলে। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানে এখনো সবাই না আসায় দিন কেটেছে অনেকটা খুশ গল্পে। একাত্তর টিভি

সরকারি ব্যাংকে গ্রাহকদের লভ্যাংশ নিতে আসার ভিড় থাকলেও অন্য ব্যাংকগুলোতে লেনদেন হয়েছে ঢিলেঢালা। তবে সপ্তাহের প্রথম দিনে চাঙা ছিলো পুঁজি বাজার।

ঈদের দীর্ঘ ছুটির পর খুলেছে ব্যাংক তাইতো কাউন্টার খোলার আগেই সঞ্চয়পত্রের লভ্যাংশ নিতে উপস্থিত গ্রাহকরা। তাই দীর্ঘ অপেক্ষা। কাউন্টারগুলোতে ভিড় থাকলেও বেশিরভাগ কর্মকর্তারা ছিলেন খোশআমেজে।

এদিন রাষ্ট্রীয়খাতে সোনালিসহ অন্যান্য ব্যাংক ঘুরে দেখা যায় সবচেয়ে বেশি ভিড় ছিল সঞ্চয়পত্রের কাউন্টারে। তবে টাকা জমা উত্তোলনসহ অন্যান্য লেনদেন হয়েছে যৎসামান্য। তবে বেসরকারি ব্যাংকগুলোতে ছিলো ভিন্ন চিত্র। শতভাগ কর্মকর্তার উপস্থিতি থাকলেও গ্রাহক ছিলো সামান্য।

রোববার অনেকটা ঢিলেঢালা অবস্থায় লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। সূচকের উর্ধ্বগতি থাকলেও বিনিয়োগকারীরা ছিলেন অনেকটা অসস্তুষ্ট।

সংশ্লিষ্টরা বলছেন, মতিঝিলের পূর্ণ কর্মচাঞ্চল্য ফিরে আসতে সময় লাগবে সপ্তাহ খানেক।

সম্পাদনা : মিঠুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়