শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৯, ০৫:১২ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুন্ডেসলিগার প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : টানা আটটি লিগ শিরোপার লক্ষ্যে মৌসুম শুরু করা বায়ার্ন মিউনিখ প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছে। শুক্রবার রাতে নিজেদের মাঠে হের্টা বার্লিনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নিকো কোভাচের দল।

ম্যাচের ২৪তম মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন তারকা ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি। প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ মৌসুম বুন্ডেসলিগার প্রথম ম্যাচে গোল করলেন পোলিশ এই ফুটবলার।

গতবার একাদশ স্থানে থাকা হের্টা প্রথমার্ধেই তিন মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে যায়। ৬০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান লেভানদোভস্কি। সূত্র : বিডিনিউজ২৪

  • সর্বশেষ