শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগায় রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষা বাড়লো হ্যাজার্ডের

স্পোর্টস ডেস্ক : গত জুনে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন এইডেন হ্যাজার্ড। কিন্তু লা লিগার প্রথম ম্যাচে তাকে পাচ্ছে না দল। ইনজুরির কারণে রিয়ালের জার্সিতে মাঠে নামার অপেক্ষা বাড়লো বেলজিয়ানের এই ফরোয়ার্ডের। অনুশীলনের সময়ে পায়ের পেশিতে চোট পেয়েছেন তিনি।

রিয়াল এক বিবৃতিতে জানায়, অনুশীলনের পর হ্যাজার্ডের পরীক্ষা-নিরীক্ষায় বাঁ পায়ের ঊরুতে চোট ধরা পড়ে। তবে কতো দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে তা নিয়ে ক্লাবটির পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

হাঁটুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া মার্কো আসেনসিও ও নিষেধাজ্ঞায় থাকা দানি কারভাহালও খেলতে পারবেন না সেল্তা ভিগোর বিপক্ষে। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রতিপক্ষের মাঠে লিগ অভিযান শুরু করবে রিয়াল।

প্রসঙ্গত, ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দিয়েছিলেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়