শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৬ আগস্ট, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লা লিগার প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন না বার্সেলোনার তারকা ফুটবলার লিওনেল মেসি। মূলত পুরোপুরি সেরে না তাকে খেলানোর ঝুঁকি নিতে রাজি নন বলে জানিয়েছেন বার্সেলোনার কোচ এরনেস্তো ভালভেরদে।

প্রাক-মৌসুম যুক্তরাষ্ট্র সফরের আগে অনুশীলনের সময়ে পায়ের পেশিতে চোট পান বার্সেলোনার অধিনায়ক। যুক্তরাষ্ট্র সফরে দলে ছিলেন না পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় বিলবাওয়ের মাঠে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা। ম্যাচের একদিন আগেও পুরো মাত্রায় অনুশীলন করতে পারেননি দলের তারকা ফরোয়ার্ড মেসি। দলের সঙ্গে না থেকে আলাদা অনুশীলন করেন আজেন্টিনার অধিনায়ক।

ক্লাবের সর্বকালের সেরা গোলদাতাকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান ভালভেরদে। কোচ বলেন, ‘আমরা কখনও কোনো খেলোয়াড়কে নিয়ে ঝুঁকি নিতে চাই না। আর মেসির মতো কাউকে নিয়ে তো আরও কম ঝুঁকি নিবো। সে এখনও দলের সঙ্গে অনুশীলনে ফেরেনি। আর আমরা তার সেরে ওঠার প্রক্রিয়ায় খুশি, ব্যক্তিগতভাবে অনুশীলন করাটা ম্যাচ খেলার চেয়ে অনেকটাই আলাদা। আমরা অপেক্ষা করব এবং দেখবো কি ঘটে।’

  • সর্বশেষ