শিরোনাম
◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৯, ০২:৫৫ রাত
আপডেট : ১৫ আগস্ট, ২০১৯, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতকে উন্নয়নশীল দেশ হিসেবে কোনো ছাড় দিতে নারাজ ট্রাম্প

রাশিদ রিয়াজ : বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থা বা  ডব্লিউটিও-তে 'উন্নত' এবং 'উন্নয়নশীল' রাষ্ট্রের সংজ্ঞা নির্দিষ্ট করে স্থির করে দেওয়া হয়নি। এক্ষেত্রে কেউ আপত্তি না জানানো পর্যন্ত দেশগুলি নিজেরাই নিজেদের ক্যাটাগরি বেছে নিতে পারে। কিন্তু ভারত ও চীনকে আর 'উন্নয়নশীল রাষ্ট্র' মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উন্নয়নশীল রাষ্ট্রের তকমার বলে বিশ্ব বাণিজ্য সংস্থায় যে সুযোগসুবিধাগুলি পায় সেগুলি বন্ধ করার পক্ষে সওয়াল করেছেন তিনি। উল্লেখ্য, ডিব্লিউটিও-র বিধি অনুসারে উন্নয়নয়নশীল রাষ্ট্রগুলি কিছু ছাড় ও অধিকার ভোগ করে থাকে।

মঙ্গলবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'বছরের পর বছর ওরা (ভারত ও চীন ) আমাদের থেকে সুযোগ সুবিধা নিয়ে আসছে।' তাঁর আরও সংযোজন, 'এমন আর চলতে দেওয়া যায় না... আমরা ছাড়া যেন সব দেশ উন্নত হচ্ছে।' আমেরিকার সঙ্গে ডব্লিউটিও বৈষম্য করছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। এবার সেই বৈষম্যের অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

গত মাসেই মার্কিন পণ্যে ভারতের কর বসানোর ঘটনার তীব্র বিরোধিতা করেন ট্রাম্প। দিনের পর দিন এমন চলতে পারে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সইসঙ্গে উন্নয়নশীল রাষ্ট্রের নির্দিষ্ট সংজ্ঞা নির্ধারণের জন্যও বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আবেদন করেন তিনি। বর্তমানে ডব্লিউটিও-তে 'উন্নত' এবং 'উন্নয়নশীল' রাষ্ট্রের সংজ্ঞা নির্দিষ্ট করে স্থির করে দেওয়া হয়নি। এক্ষেত্রে কেউ আপত্তি না জানানো পর্যন্ত দেশগুলি নিজেদের কোন ক্যাটাগরিতে ফেরবে, তা নিজেরাই বেছে নিতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত ও চীন উন্নত রাষ্ট্র হয়ে গিয়েছে। এখন আর উন্নয়নশীল দেশ হিসেবে সুবিধে নেওয়া তাদের আর মানায় না। এ ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার দেওয়া তকমার সুযোগ নিচ্ছে এই দুই দেশ, যা আর ঘটতে দেবেন না তিনি। বিশ্ব বাণিজ্য সংস্থা আমেরিকার সঙ্গে যথাযথ ব্যবহার করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ভারত ও চীন , এশিয়ার এই দুই আর্থিক বৃহৎ শক্তি আর উন্নয়নশীল রাষ্ট্র নয় এবং এরা আর বিশ্ব বাণিজ্য সংস্থার থেকে সুবিধা নিতে পারে না। বছরের পর বছর ধরে ওরা সুবিধা নিয়ে যাচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থা ভারত ও চীনকে উন্নয়নশীল দেশের তকমা দিয়ে রাখার ফলে আমেরিকার সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জেনিভায় অবস্থিত বিশ্ব বাণিজ্য সংস্থা একটি আন্তঃসরকারি সংস্থা যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকে।বিশ্ব বাণিজ্যের নিয়ম মেনে উন্নয়নশীল দেশগুলি বেশ কিছু সুযোগসুবিধা পেয়ে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়