শিরোনাম
◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ ◈ আফ্রিকায় আশ্রয় চেয়ে আবেদন ৬০ হাজার বাংলাদেশির ◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা?

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজে দূতাবাস কর্মকর্তাকে অপমান করার অভিযোগে দেশে ফিরিয়ে আনা হচ্ছে ভারতীয় দলের ম্যানেজারকে

এল আর বাদল : ম্যানেজার নিজেই যখন পরিস্থিতি ম্যানেজ করতে ব্যর্থ হন! ওয়েস্ট ইন্ডিজে বিতর্কের মুখে ভারতীয় দলের ম্যানেজার সুনীল সুব্রহ্মণ্যম। ভারতীয় দল বিদেশ সফরে থাকলে যার উপর সমস্ত দায়িত্ব থাকে এবার তিনিই বিতর্কের কেন্দ্রে। এর আগে কখনও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়নি সুনীলকে। তবে এবার ব্যাপারটা বেশ গুরুতর। আর যার জন্য তাকে আজই দেশে ফেরানো হতে পারে বলেও জানা গেছে।

ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় দূতাবাসের একজন উচ্চ পদস্থ কর্তাকে অপমান করার গুরুতর অভিযোগ উঠেছে সুনীলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত ব্যাপারটা গড়িয়েছে। আর সরকারের পক্ষ থেকে ভারতীয় বোর্ডে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স-এর প্রধান বিনোদ রাইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিলো বলে জানা গেছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সুনীলকে আজ সন্ধ্যা অবদি দেশে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

জানা গেছে, ঘটনার সুত্রপাত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। ভারত সরকারের উদ্যোগে ওয়েস্ট ইন্ডিজে জল সংরক্ষণ নিয়ে একটি বিশেষ বিজ্ঞাপনের শুটিং করার কথা ছিল বিরাট কোহালি-সহ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের। সেই জন্য শুটিংয়ের সময় ও অন্য তথ্য জানতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ম্যানেজার সুনীলের সঙ্গে বারবার যোগাযোগ করা হচ্ছিলো। অভিযোগ , ত্রিনিদাদ ও টোব্যাগোর ভারতীয় দূতাবাস থেকে এক উচ্চপদস্থ কর্তা সুনীলের সঙ্গে যোগাযোগ করলে ম্যানেজার ঔদ্ধত্য দেখিয়ে সেই শীর্ষ কর্তার সঙ্গে কথা বলেন। এর পরেই সাংঘাতিক আকার ধারন করে সেই ঘটনা। দূতাবাসের পক্ষ থেকে এর পরই সুনীলের নামে অভিযোগ জানানো হয় প্রধানমন্ত্রীর দফতরে।

এখন প্রশ্ন হচ্ছে, সুনীল না থাকলে ম্যানেজার কে হবেন? সেক্ষেত্রে অন্য কাউকে ম্যানেজার হিসাবে পাঠানো হতে পারে। অথবা ম্যানেজার ছাড়াই আপাতত কাজ চালাতে হতে পারে কোহলিদের।

  • সর্বশেষ