শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৮:২০ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৮:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে ভূমিধস, নিহত ৬১

ফাতিমা জান্নাত : মিয়ানমারে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একষট্টিজন। এ তথ্য নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

দক্ষিণ-পূর্বাঞ্চলের মোন রাজ্যে ভারি বৃষ্টিপাতের ফলে বন্যা ভূমিধসে জনজীবন। চাপা পড়েছে অনেক মানুষ। ভূমিধসে পাউং শহর সংলগ্ন একটি গ্রামের ২৭টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘটনার পাঁচ দিন পরও উদ্ধারকাজ চলছে।

বর্ষায় বৃষ্টিপাতে মিয়ানমারের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে, বহু সেতু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার কবলে বাগো,তানিন,থারেই ও কারেন রাজ্যের বেশিরভাগ এলাকাগুলো। উদ্ধার অভিযান চলছে। তবে বৃষ্টি থাকায় উদ্ধার কাজে অসুবিধা পেতে হচ্ছে।

দেশজুড়ে দুর্গত ৮০ হাজার লোক ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সম্পাদনা : রাশেদ

  • সর্বশেষ