শিরোনাম
◈ চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ নবম পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের শর্ত কতটা চ্যালেঞ্জের? ◈ ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সকে হাসিনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ গ্রামীণ স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ: ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার, নতুন ১৩ উপজেলায় হাসপাতাল ◈ উগ্রবাদী কর্মকাণ্ডে অভিযুক্ত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম’ সম্পর্কে যা জানা যাচ্ছে ◈ টানা বৃষ্টি ও উজানের ঢলে পাঁচ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, কয়েক জেলায় বন্যা শঙ্কা ◈ জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘বাভি’, চরম সতর্কতা, ফ্লাইট বাতিল ও নিরাপদে সরানো হচ্ছে মানুষ ◈ নতুন দুই নদী বন্দর ঘোষণা করেছে সরকার, প্রজ্ঞাপন জারি ◈ একটা অভিযোগও মিথ্যা প্রমাণ হলে এই পোশাক খুলে ফেলব, থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব: ওসি মাসুদ

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রী ও প্রথম পক্ষের মেয়েকে নির্যাতনের অভিযোগ, থানায় এসে অভিনেত্রীর কান্না

বিনোদন ডেস্ক : নির্যাতনের খবর সামনে আনলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। স্বামী ও শাশুড়ি তাকে মারধর করে। শুধু তাই নয়, মুম্বাইয়ের সমতানগর থানায় অভিযোগ করতে গিয়ে থানার বাইরে কান্নাকাটি করতে দেখা যায় শ্বেতা তিওয়ারিকে।

শ্বেতা তিওয়ারির অভিযোগ, তার স্বামী অভিনব কোহলি নিয়মিত মদ্যপান করেন এবং মদের ঘোরে তাকে মারধর করেন। নায়িকার প্রথম পক্ষের যে মেয়ে রয়েছে তার গায়েও হাত তোলেন অভিনব। প্রথম স্বামীর সঙ্গেও এমনই সমস্যা হতো তার। যার কারণে করেছিলেন ডিভোর্স। কিন্তু দ্বিতীয় স্বামীর থেকেও একই ব্যবহার মেলায় তিনি মর্মাহত।

শ্বেতার অভিযোগ পাওয়ার পর তার স্বামীকে থানায় ডেকে পাঠানো হয়। এরপর থানায় পুলিশ অফিসারের সামনে বসে কথা বলে নিজেদের মধ্যে অশান্তি মিটিয়ে নেন তারা। আপাতত ঘরোয়া কোন্দল মিটিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়েছেন অভিনব। পুলিশের কাছে কথা দিয়েছেন বউয়ের গায়ে আর হাত তুলবেন না অভিনব।

প্রসঙ্গত, ২০১৩ সালে অভিনব কোহলিকে বিয়ে করেন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ২০১৬ সালে তাদের সন্তান রেয়ানশের জন্ম হয়। এর আগে রাজা চৌধুরীর সঙ্গে বিয়ে হয় শ্বেতার। কিন্তু সেখানেও নির্যাতনের অভিযোগে বিবাহ বিচ্ছেদ হয় শ্বেতার। রাজা ও শ্বেতার মেয়ে পলক৷ এবার মা ও মেয়েকে মারধরের অভিযোগ উঠল অভিনবের বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়