শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৯:২৪ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেদ্দা ইমিগ্রেশনে ১০ ঘণ্টা আটকা ছিলো বিমানের ৭১ কর্মী

নিউজ ডেস্ক : হজের ফিরতি ফ্লাইট পরিচালনার কাজে সৌদি আরবে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭১ কর্মকর্তা-কর্মচারীকে জেদ্দা বিমানবন্দরে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সে দেশে প্রবেশ করতে দিয়েছে সৌদি ইমিগ্রেশন। বিমানের জেনারেল ম্যানেজার (এয়ারপোর্ট সার্ভিস) নুরুল ইসলাম হাওলাদার খবরটি নিশ্চিত করেছেন। নয়া দিগন্ত

তিনি বলেন, ‘সৌদি ইমিগ্রেশন তাদের প্রবেশ করতে না দিয়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। পরে ৭১ জনের সবাই সৌদি আরবে প্রবেশের অনুমতি পায়। তারা এখন হাজীদের নিয়ে দেশে ফিরতে পারবেন।’

কি কারণে তাদের সৌদি আরবে ঢুকতে দেয়া হচ্ছিল না এবং কী বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে- এসব প্রশ্নে কোনো মন্তব্য করতে চাননি নুরুল ইসলাম হাওলাদার।

তবে গণমাধ্যমে আসা খবরে বলা হয়,বিমানের ওই কর্মকর্তাদের সৌদি আরবে ঢোকার কথা ছিল ৭ আগস্ট। কিন্তু তারা রোববার সেখানে পৌছালে সৌদি ইমিগ্রেশনের সন্দেহ হয়। সে কারণেই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘসময় দেন দরবারের পর তাদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেয়া হয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত এমডি ফারহাত হাসান জামিল বলেন, ‘ওই কর্মকর্তারা পোস্ট হজের ম্যানপাওয়ার কভারেজের জন্য সেখানে গিয়েছিলেন। জেদ্দা বিমানবন্দরে তাদের একটু দেরি হয়েছে। ওখানে সময় নিয়ে সমস্যা হয়েছে।’

‘তাদের সম্ভবত আরেকটু আগে যেতে হত। তাদের একটু দেরি হয়েছে। আমরা তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। এরপর তাদের ছেড়ে দেয়া হয়।’

 

এএস/....

  • সর্বশেষ
  • জনপ্রিয়