শিরোনাম
◈ বিদ্যুৎ বিভ্রাট কাটিয়ে সচল জাতীয় গ্রিড, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ◈ রমজানের আগে ভোজ্যতেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের ◈ হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের, ইরানের মাধ্যমে যুদ্ধবিরতির উদ্যোগ ◈ বাংলাদেশে ১ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান, ৫ বছরে ২ লাখ কর্মসংস্থানের লক্ষ্য ◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:০৩ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার খুলছে অফিস-আদালত, এরপর আবার ছুটি

ডেস্ক রিপোর্ট  : ঈদের পাঁচদিন ছুটি শেষে আগামীকাল বুধবার খুলছে সচিবালয়, ব্যাংক-বীমা ও অফিস-আদালত। নাড়ির টানে ঈদে যারা ঘরমুখো হয়েছিলেন তারা এখন রাজধানীমুখী। ফলে আজ (মঙ্গলবার) থেকেই সড়ক, রেল ও নৌপথে ঢাকা আসতে দেখা গেছে অনেককে। তবে ঈদ করতে ঢাকার বাইরে যাওয়া মানুষদের পথে পথে যানজট কিংবা রেলওয়ের টিকিট নিয়ে যে দুর্ভোগে পড়তে হয়েছিল এখন অনেকটাই সে চিত্র পাল্টেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নে ঢাকা আসছেন তারা।

এবার সাপ্তাহিক ছুটি ও ঈদের তিনদিনসহ ৯ থেকে ১৩ আগস্ট পর্যন্ত টানা পাঁচদিন ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। একদিন অফিস করার পর আবার জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি নিয়ে তিনদিনের ছুটি কাটাবেন। তাই বুধবার অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত একদিনের ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আগামী রোববার (১৮ আগস্ট)। তাই কর্মব্যস্ত, যানজট আর জনজটের নগরীর সেই চিরচেনা রূপ পেতে সময় লাগবে আরও এক সপ্তাহ।

আগামীকাল অফিসপাড়ার প্রথম দিন চলবে শুধুই আনুষ্ঠানিকতা আর ঈদের শুভেচ্ছা বিনিময়ে। একইভাবে ব্যাংকপাড়ায় জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হবে না।

তবে এদিন শেয়ারবাজারে লেনদেন না করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই পর্ষদ। পরের দিন ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি। এরপর ১৬ ও ১৭ (শুক্র ও শনিবার) দুইদিন সাপ্তাহিক ছুটির কারণে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। টানা ৯ দিন লেনদেন বন্ধ থাকার পর আগামী ১৮ আগস্ট শেয়ারবাজারে আবার লেনদেন শুরু হবে।

এবার ঈদের ছুটি ছিল ১১, ১২ ও ১৩ আগস্ট অর্থাৎ রোববার, সোমবার ও মঙ্গলবার। এর আগে শুক্রবার ও শনিবার (৯ ও ১০ আগস্ট) দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটির পর ১৪ আগস্ট (বুধবার) অফিস খোলা। এর পরের দিন ১৫ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় শোক দিবসের ছুটি। শোক দিবসের ছুটির পর ১৬ ও ১৭ (শুক্রবার ও শনিবার) দুদিন সাপ্তাহিক ছুটি।

দেখা যাচ্ছে, ৯ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ৯ দিনের মধ্যে শুধু ১৪ আগস্ট অফিস খোলা। ১৪ আগস্ট ছুটি নিয়ে টানা ৯ দিনের ছুটি কাটাবেন অনেকে।

উৎসঃ jagonews24

  • সর্বশেষ