শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:০২ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরবানির মহিষের গুঁতোয় ১১ জন আহত, নিবৃত্ত করতে পুলিশের গুলি

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের ঘাটাইলে কুরবা‌নি করতে যাওয়া মহিষ হঠাৎ লা‌ফি‌য়ে উঠে শিংয়ের গুঁতোয় ১১ জন‌কে আহত ক‌রে‌ছে। প‌রে ওই ম‌হিষ‌কে নিয়ন্ত্র‌ণে আন‌তে এক রাউন্ড গু‌লি ছুঁড়েছে ভুঞাপুর পু‌লিশ। তবে পু‌লি‌শের ছোড়া গু‌লি ম‌হি‌ষের গা‌য়ে লা‌গে‌নি। এদিকে হাজারও উৎসুক জনতা ভিড় করায় পুলিশ আর পরের পদক্ষেপ নিতে পারেনি। রাত ৮টা পর্যন্ত খ্যাপাটে ওই মহিষটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ইত্তেফাক

‌সোমবার সকাল ১১টার দি‌কে ঘাটাইল উপ‌জেলার যু‌গিহা‌টি গ্রা‌মে আরিফুল সরকা‌রের বা‌ড়ি‌তে এই ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, ঈ‌দ উপল‌ক্ষে যু‌গিহা‌টি গ্রা‌মের আরিফুল ইসলা‌মের এক‌টি ম‌হিষ ক‌য়েকজন মি‌লে কুরবা‌নি দি‌চ্ছিলেন। এ সময় ম‌হিষ‌টি মা‌টি থে‌কে লা‌ফি‌য়ে ওঠে। প‌রে সেখা‌নে থাকা একই প‌রিবা‌রের ৫ জন‌কে আহত ক‌রে। পরে ম‌হিষ‌টি ভুঞাপুর উপ‌জেলার কাগমা‌রি পাড়ায় চরায় চ‌লে আসে। প‌রে ভুঞাপুর থানা পু‌লিশ ওই ম‌হিষ‌কে থামাতে গু‌লি ছোঁড়ে। তবে সে‌টি ম‌হি‌ষের গা‌য়ে লা‌গে‌নি।

ভুঞাপুর থানার উপ-প‌রিদর্শক টিটু চৌধুরী জানান, ভুঞাপুর উপ‌জেলার ইউএনও ঝোটন চ‌ন্দের নি‌র্দে‌শে ক্ষিপ্ত ওই ম‌হিষ‌ লক্ষ্য ক‌রে এক রাউন্ড গু‌লি ছোড়া হয়। ততক্ষ‌ণে ম‌হিষ‌টি‌ দেখ‌তে আশপা‌শের হাজা‌রও উৎসুক মানুষ চ‌লে আসে। বারবার উৎসুক জনতা‌কে সরতে মাই‌কে ঘোষণা দেওয়া হলেও তারা কেউ সরেনি। রাত ৮টার পরও ম‌হিষ‌টি‌ নিয়ন্ত্র‌ণে আনা সম্ভব হয়‌নি। ত‌বে ম‌হিষ‌টি প্রায় তিন ঘণ্টা যাবত একই স্থা‌নে দাঁড়ি‌য়ে আছে। পরে নিরাপত্তার স্বার্থে পরবর্তী পদক্ষেপ নেওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়