শিরোনাম
◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:০৯ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বাসের মধ্যে চাপা পড়ে যুবক নিহত

মোস্তাফিজুর রহমান : রাজধানীর বিমানবন্দরে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. সেলিম (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সেলিম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আব্দুর রহিমের ছেলে। তিনি উত্তরা ৪ নম্বর সেক্টরের কর অঞ্চল ৯, ইনকাম ট্যাক্স অফিসের অফিস সহকারী হিসাবে চাকরি করতেন।

দুর্ঘটনার পর পথচারীরা সেলিমকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় স্থানীয় আধুনিক হাসপাতাল উত্তরায় নিয়ে যায়। সংবাদ পেয়ে মৃতের ভাই ওই হাসপাতাল যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮ টা ২০ মিনিটে মৃত ঘোষণা করেন।

উদ্ধার কারী পথচারীর বরাদ দিয়ে মৃতের ভাই আবু সায়েম বলেন, বিকাল সাড়ে ৪ টার সময় সেলিম বিমানবন্দর বাস স্টেশনে একটি বাসে ওঠার সময় পাশ দিয়ে আসা আরেকটি বাস চাপা দেয়। এতে সেলিম দু'বাসের মাঝে চাপা পরে।

ময়নাতদন্তের জন্য সেলিমের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

এমআর/এএস

 

 

  • সর্বশেষ