শিরোনাম
◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:৩১ সকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০১৯, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

ডিমলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় সড়ক দুঘটনায় মোছা. রওশন আরা বেগম (৫০) নামের একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় ওই গৃহবধূ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। নিহত ব্যক্তি উপজেলা নাউতারা ইউনিয়নের পশ্চিম শালহাটি গ্রামের ৯-নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের স্ত্রী।

নিহতর পরিবারের সূত্রে জানা গেছে, ঈদ-উল আযহার পরের দিন মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী মিলে দুজনে রংপুরের হাজীরহাট নামক এলাকায় আত্মীয়র বাড়িতে ঈদের দাওয়াত খেতে যাচ্ছিল। এ সময় হাজীরহাট নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সামনে থাকা একজন বাইসাইকেল আরোহীকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেলটি শক্তভাবে ব্রেক করে স্বামী সিরাজুল ইসলাম কিন্তু তাৎক্ষনিক শক্তব্রেকের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল হতে ছিটকে পড়ে গুরুত্বর আহত হন স্ত্রী রওশন আরা বেগম।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রাজকুমার ঘটনার দিনেই তার মৃত্যু নিশ্চিত করেন। এ ব্যাপারে নাউতারা ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম লেলিন নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবেই দুঃখ জনক ঈদের দাওয়াত খেতে যেতে পথিমধ্যে সড়ক দুর্ঘটনার কবলে পরে তার এই অকাল মৃত্যুতে এলাকায় যেন এক শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা : জহুরুল হক

  • সর্বশেষ
  • জনপ্রিয়