শিরোনাম
◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৯:১৬ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৯:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলিদের কোচ হওয়ার শর্টলিস্টে ৬ জন, চূড়ান্ত হবে আগামী শুক্রবার

আক্তারুজ্জামান : বিশ্বকাপ মিশন ব্যর্থতায় শেষ হয়েছিলো ভারতের। এরপর নতুনভাবে সব শুরু করার লক্ষ্যে পরিকল্পনায় হাত দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড ( বিসিসিআই)। যার প্রথম পদক্ষেপ ছিলো কোচ ছাটাই। এরপর কোচ বাছাই। ভারতের কোচ হতে প্রায় ২ হাজার আবেদন পড়েছিল। দীর্ঘ পথ পেরিয়ে বিসিসিআইয়ের ক্রিকেট পরামর্শক কমিটি ছয় জনের শর্টলিস্ট চূড়ান্ত করেছে। ভারতীয় গণমাধ্যমের দাবি, শর্ট লিস্টে থাকা একজনই হবেন ভারতের পরবর্তী কোচ। আর কে হবেন ভারতের পরবর্তী কোচ সেটা জানা যাবে আগামী শুক্রবার।

শর্ট লিস্টে থাকা ছয়জনের মধ্যে বর্তমান কোচ রবি শাস্ত্রী ছাড়াও আছেন টম মুডি, মাইক হেসন, ফিল সিমন্স, লালচাঁদ রাজপুত ও রবিন সিং। এই ছয় জনের সাক্ষাৎকার নেবে কপিল দেবের কোচ বাছাই কমিটি। ভারতের বাইরে যারা আছেন তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবে। ভারতে যারা আছেন তারা সরাসরি সাক্ষাৎকার দেবেন।

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বাদে কোচ বাছাই কমিটিতে রয়েছেন ভারতের প্রাক্তন কোচ ও ওপেনার আয়ুশমান গায়কোড় ও ভারতের প্রাক্তন নারী দলের অধিনায়ক সান্তনা রঙ্গস্বামী।

জানা গেছে, রবী শাস্ত্রী বাদে প্রত্যেকেই ভারতে উপস্থিত হয়ে কোচ হতে সাক্ষাৎকার দেবেন। জাতীয় দলের সঙ্গে রবী শাস্ত্রী এখন ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকেই চলবে তার সাক্ষাৎকার। ভারতের পাশাপাশি বাংলাদেশের কোচ হতে আবেদন করা মাইক হেসন বুধবার বাংলাদেশে আসছেন। সেদিনই তার সাক্ষাৎকার হওয়ার কথা রয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে বাংলাদেশ থেকে ভারতে যাবেন হেসন।

  • সর্বশেষ