শিরোনাম
◈ বিশ্বকাপের অনুশীলনে ঘাসের মধ্যে বিষধর কপারহেড সাপ, আতঙ্কে জার্মান ফুটবল দল ◈ বড় বিনিয়োগে বদলাচ্ছে পতেঙ্গা টার্মিনাল, আসছে ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন ◈ অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র ◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল, মিষ্টান্ন পাঠালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।

অন্যান্য উৎসবের মতো প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছার নিদর্শন হিসেবে রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মধ্যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) ফুল, ফলমূল এবং মিষ্টান্ন প্রেরণ করেন।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মশিউর রহমান হুমায়ুন, উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন, প্রটোকল অফিসার এসএম খুরশীদ-উল-আলম ও সহকারী কর্মকর্তা মোহম্মদ আরিফুজ্জামান নূরনবী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে এগুলো পৌঁছে দেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা এ সময় মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ার এর ১৩ তলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণসহ ব্যাপক পদক্ষেপ গ্রহণ করার জন্যও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালেই তারা তাদের প্রাপ্য সম্মান পান। এ সময় তারা প্রধানন্ত্রীর সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়