শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০১৯, ১২:০৮ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০১৯, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডা. মতিনের মুজিব-ইন্দিরা পাঠশালা

মোহাম্মদ মাসুদ : লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলে শিশু থেকে বৃদ্ধ সবার মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে মতিন ডাক্তারের মুজিব-ইন্দিরা পাঠশালা। বাংলাদেশে নাগরিকত্ব লাভের পর তার এই পাঠশালা থেকে শিক্ষা নিয়েছেন অনেকেই। বেশ সাড়াও ফেলেছে এই পাঠশালা। চ্যানেল ২৪

২০১৫ সালে বিলুপ্ত ছিট মহলের মানুষগুলোর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে পল্লি চিকিৎসক আব্দুল মতিন গড়ে তোলেন মুজিব-ইন্দিরা পাঠশালা। শুধু বয়স্করা নয়, শিশুরাও রয়েছে এ পাঠশালায়।

কালি, কলম আর বাহারি বইয়ে সবাই শিখছেন জানা-অজানা নানা গল্প আর ইতিহাস। অক্ষরজ্ঞানহীন মানুষের জন্য এমন কিছু করতে পেরে খুশি উদ্যোক্তা আব্দুল মতিন। বিলুপ্ত ছিটের মানুষসহ সবার কাছে মুজিব-ইন্দিরা পাঠশালা এখন অনুপ্রেরণা।

লালমনিরহাট উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম ব্যুরোর উপ-পরিচালক মো. সাইদুর রহমান বলেন, এ সকল এলাকায় কোনো ব্যক্তি বা সংস্থা নিজ উদ্যেগে শিক্ষা প্রদানের জন্য যদি কোনো প্রতিষ্ঠান গড়ে তুলে তাহলে ব্যুরোর বিদ্যমান সুবিধা দেয়া হবে। সম্পাদনা : মিঠুন রাকসাম সালেহ্ বিপ্লব

 

 

  • সর্বশেষ