শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে তেলের দামে ফের ঊর্ধ্বগতি ◈ আইনশৃঙ্খলা ও দেশ গঠনে আনসার-ভিডিপিকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ ২০২৭ সালে কবে শুরু হতে পারে রমজান, সম্ভাব্য ঈদের তারিখও প্রকাশ ◈ ২০০০ অন্তর্বাস ও ১২ হাজার টি-ব্যাগ পুঁতলেন গবেষকেরা, যে ফল পেলেন ◈ দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান ◈ ‘বাংলাদেশ থেকে পালানো কোনো সন্ত্রাসী যেন ভারতের ভূখণ্ডে আশ্রয় না পায়’ ◈ পাশে থেকে বাংলাদেশকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ ◈ জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর মোজাফফরের ফোনে মিলল নতুন তথ্য ◈ ‘কেউ বড় নয়, কেউ ছোটও নয়—আমরা সমান’: ভারতীয় হাইকমিশনার ◈ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ০৮:০৪ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাইবান্ধায় ঈদগাহের ছাদ ধসে নিহত ১

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঈদগাহ মাঠে নামাজ পড়তে গিয়ে গেটের ছাদ ধসে ৯৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  সোমবার সকালে ঈদুল আযহার নামাজ আদায় করতে গেলে উপজেলার গুমাণীগন্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তসকিন উদ্দিন মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার গুমাণীগন্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা। নিহতের নাতি অ্যাডভোকেট রাশেদ খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নামাজ শেষে মাঠ থেকে বের হওয়ার সময় হঠাৎ ঈদগাহ মাঠের গেটের ছাদ ধসে তসকিন উদ্দিনে মন্ডলের মাথার ওপর পড়লে গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় খুশির দিনে ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ