শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও

প্রকাশিত : ১২ আগস্ট, ২০১৯, ০১:১৭ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০১৯, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকিকাও এক ধরনের কোরবানি

আমিন মুনশি : অনেকে কোরবানির সঙ্গে আকিকাও দিতে চান। তবে বিজ্ঞ ফুকাহায়ে কেরাম বিষয়টিকে উৎসাহিত করেননি। কোরবানি ও আকিকা আলাদাভাবেই করা উচিত। তবে কেউ একত্রে করলে কোরবানি ও আকিকা দুটোই আদায় হবে। কারণ আকিকাও এক ধরনের কোরবানি। হাদিস শরিফে আকিকাকেও বলা হয়েছে ‘নুসুক’, যার অর্থ কোরবানি। (আল-মুসান্নাফ, আব্দুর রাযযাক: ৭৯৬১; আলমুসনাদ, ইমাম আহমদ: ৬৭১৩, ৬৭২২; আসসুনান, আবু দাউদ (আকিকা অধ্যায়): ২৮৪২; আসসুনান, নাসাই: ৭/১৬২, ১৬৩)

আকিকাতেও পশু জবাইয়ের উদ্দেশ্য আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি। তাছাড়া মৌলিকভাবে এক হওয়ার কারণে আকিকার অনেক বিধান নেয়া হয়েছে কোরবানির হাদিস থেকে। সুতরাং উট ও গরু দ্বারা একাধিক ব্যক্তির কোরবানি আদায় হওয়ার হাদিসগুলোর অন্তর্নিহিত যুক্তি ও ব্যাপকতা কোরবানি ও আকিকা একত্রে আদায়ের অবকাশকেও ধারণ করে।

তাছাড়া বিভিন্ন জনের বিভিন্ন ‘প্রকারের’ কোরবানি যে এক পশু দ্বারা আদায় হতে পারে তা স্পষ্টভাবেই বলেছেন বিখ্যাত তাবেয়ি ইমাম আতা ইবনে আবি রাবাহ (রহ.)। তিনি বলেছেন, উট ও গরু সাতজনের পক্ষ হতে কোরবানি হতে পারে। আর এতে শরিক হতে পারে কোরবানিকারী, তামাত্তু হজকারী এবং হজের ইহরাম গ্রহণের পর হজ আদায়ে অপারগ ব্যক্তি। (সুনানে সায়ীদ ইবনে মানসুর-আল কিরা লি-কাসিদি উম্মিল কুরা পৃ. ৫৭৩)

  • সর্বশেষ