শিরোনাম
◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ০৭:৫০ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাথরঘাটা পৌরসভার হল সড়কের বেহাল দশা

ইমরান হোসাইন, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা পৌরসভা এলাকার হল সড়ক ভেঙে এবড়োথেবড়ো হয়ে  গেছে। সড়কটির পিচঢালাই, ইট-সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি সংস্কার না করায় স্বাভাবিক যানচলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হয়েছে চরম জনভোগান্তি। সড়কটির খানাখন্দে পড়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন।

সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রায় ১ কিলোমিটার যেন মরণফাঁদে পরিণত হয়েছে। বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই সড়কে হাটু সমান পানি জমে যায়, এতে পায়ে হাটাও দায়। দীর্ঘদিন ধরে এ অবস্থা বিরাজ করলেও সংস্কারের কোন উদ্যোগ নেয়নি কর্তিৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় জনসাধারণ। সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের।

 

পাথরঘাটা সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা কলেজের শিক্ষার্থী মাইসা আফরিন শিফা জানান, সড়কটি ভাঙাচোরার কারণে কলেজে আসা-যাওয়া করতে অসুবিধা হয়। সামান্য বৃষ্টি হলেই সড়কের গর্তে পানি জমে মিনি পুকুরে পরিণত হয়। এতে যানবাহন চলাচল দূরে থাক, পায়ে হাঁটাও কষ্টদায়ক হয়ে পড়েছে।

এ বিষয়ে পাথরঘাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন বলেন, ইতিমধ্য সড়কটির টেন্ডার হয়েছে। টেন্ডার অনুমোদন হলেই শিঘ্রই সড়কটি সংস্কার করা হবে। সম্পাদনা : মিঠুন, মুনশি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়