শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯, ০৬:৪২ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০১৯, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৫ পরিবহনকে জরিমানা

ইসমাঈল ইমু : ঈদের আগে ঘরমুখো যাত্রীদের বাড়তি ভিড়কে কাজে লাগিয়ে তাদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পাঁচটি বাস কোম্পানিকে ৯৫ হাজার টাকা করে জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৪-এর নিবার্হী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

নিজাম উদ্দিন আহমেদ বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে পাঁচ পরিবহনকে ৯৫ হাজার করে টাকা জরিমানা করা হয়। এ সময় শতাধিক যাত্রীর অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে। কোনো পরিবহন যদি বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ ধরনের কোনো হয়রানির শিকার হলে যাত্রীদের গাবতলী টার্মিনালের র‌্যাব-৪ ক্যাম্পে অথবা ফেসবুকের মাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। সম্পাদনা : সারোয়ার জাহান

  • সর্বশেষ