শিরোনাম
◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ ◈ শিক্ষা থেকে কর্মসংস্থান: বাংলাদেশ-চীনের কারিগরি সহযোগিতায় নতুন অধ্যায় ◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬০০ টাকার ভাড়া আদায় ১৩০০, চালক-হেলপার আটক

নিউজ ডেস্ক : ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে আগের চেয়ে অনেক গুণ বেশি ভাড়া আদায়ের অপরাধে উত্তরবঙ্গগামী আলিফ পরিবহন নামে একটি বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। হেফাজতে নেওয়া হয়েছে বাসটিকেও। প্রাইম নিউজ বিডি

শুক্রবার সকাল ১০টায় গাবতলী বাস টার্মিনালে ওই ২ জনকে আটক করার পর বাসটি হেফাজতে নেওয়া হয়।

ওই বাসের যাত্রী মো. আকাশ গণমাধ্যমকে বলেন, যে যেভাবে পারছে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। গাবতলী থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যাওয়ার প্রধান নৌরুট পাটুরিয়া ঘাটে যাওয়ার ভাড়া ৯০ টাকা হলেও এখন নেওয়া হচ্ছে ৩০০-৫০০ টাকা পর্যন্ত। রংপুরের ভাড়া ৬০০-৭০০ টাকা হলেও আলিফ পরিবহন যাত্রীদের কাছ থেকে নিয়েছে ১৩০০ টাকা। তাই এর চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন গণমাধ্যমকে জানান, অতিরিক্ত ভাড়া আদায়ে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আলিফ পরিবহনের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পাশাপাশি বাসটিও পুলিশ হেফাজতে এনেছে।

অতিরিক্ত ভাড়া আদায় হলে যাত্রীদের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি দুলাল হোসেন।

  • সর্বশেষ