শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০১৯, ০৮:৩৩ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০১৯, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেল টিকিট জালিয়াতিকে জড়িত চক্রের ২ সদস্য আটক

সুজন কৈরী : রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে রেল টিকিট জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে রেলওয়ে পুলিশ। তারা হলেন- তানভীর ও হিমেল। মঙ্গলবার তাদের আটক করা হয়।

ঢাকা রেলওয়ে থানার ওসি রুশো বণিক বলেন, ‘চলো যাই ডট কম’ নামে একটি অনলাইন খুলে সেখান থেকে ট্রেনের টিকিট বিক্রি করা হতো।তবে টিকিটগুলো নকল। দেখতে অরিজিনাল টিকিটের মতোই।এতই সূক্ষ্ণভাবে নকল করা হয় যে, খোলা চোখে দেখে বুঝা যায়না যে টিকিটগুলো নকল।মঙ্গলবার সকালে টিকিট বিক্রির সময় চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৬ টি নকল টিকেট উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, এই চক্রের মূলহোতা আহসান হাবীব। অনলাইনের মালিকও তিনি।তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।

রেল পুলিশ জানায়, আসল টিকিটের মতোই দেখতে উদ্ধার হওয়া নকল টিকিগুলো। এগুলো কম্পিউটারে তৈরি করে রঙ্গিন কাগজে ছাপানো হয়েছে। সাধারণ মানুষ বুঝতে না পেরে এগুলো কেনে প্রতারিত হচ্ছেন। সম্পাদনা : রাশিদ/মুসবা

  • সর্বশেষ