শিরোনাম
◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:৫৩ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৩:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে হামলা করলে চোরাবালিতে আটকা পড়বে আগ্রাসীরা বললেন, ইমরান খান

রাশিদ রিয়াজ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপের পরিণতির বিষয়ে সবাইকে সতর্ক করেছেন। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ইমরান খান এক টিভি সাক্ষাৎকারে বলেছেন ইরানে হামলা করলে হামলাকারীরা চোরাবালিতে আটকা পড়বে।

তিনি আরো বলেন, আমি ইরানের শহীদি সংস্কৃতির সঙ্গে পরিচিত। বিশ্বের নেতৃবৃন্দের উচিত হবে না ইরানকে অন্য দেশগুলোর সঙ্গে মিলিয়ে ফেলা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে তা তাদের বোঝা উচিত। ইমরান খান বলেন, তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন।
২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্র ইরানের তেল বিক্রির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়