শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০৭:৩১ সকাল
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারের ঈদে আফসানা মিমির উপস্থাপনায় চ্যানেল আইয়ে সৈয়দ আব্দুল হাদীর একক সঙ্গীতানুষ্ঠান

আবু সুফিয়ান রতন : গত বছরের রোজার ঈদে বাংলাদেশ টেলিভিশনের একটি সঙ্গীতানুষ্ঠান এবং চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছিলেন আফসানা মিমি। এক বছর পর আবারও ঈদ অনুষ্ঠান উপস্থাপনা করছেন এই অভিনেত্রী ও উপস্থাপক। চ্যানেল আইয়ে সৈয়দ আবদুল হাদীর একক সঙ্গীতানুষ্ঠান উপস্থাপনায় তাকে দেখা যাবে।

অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন বিকেল ৫টা ৪০ মিনিটে। এটি পরিচালনা করেছেন অনন্যা রুমা। এ প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, 'ঈদ আয়োজন মানেই বিশেষ কিছু। এই ঈদেও চ্যানেল আইয়ে একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নিচ্ছি। সেখানে শ্রোতাদের শোনাব তাদের প্রিয় কিছু গান। আফসানা মিমি এ আয়োজনে উপস্থাপক হিসেবে থাকছেন- এটাও এক ধরনের ভালোলাগা। সব মিলিয়ে এ আয়োজন অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।'

আফসানা মিমি বলেন, 'আগেও বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে চ্যানেল আইয়ের এবারের আয়োজন কিছুটা ভিন্ন ধরনের। সেখানে প্রিয় শিল্পী সৈয়দ আবদুল হাদী গাইবেন, সবার প্রিয় কিছু গান। গানের ফাঁকে ফাঁকে তার সঙ্গে কথাও হবে। আশা করছি, গানের এই আয়োজন দর্শক-শ্রোতার ভালো লাগবে।' আফসানা মিমি আরও বলেন, 'সৈয়দ আবদুল হাদীর একক সঙ্গীতানুষ্ঠান ছাড়াও এবারের ঈদে বিভিন্ন চ্যানেলের বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করছি। উপস্থাপনার প্রতি ভালোলাগা থেকেই এবার একাধিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া। পরিকল্পনায় ভিন্নতা আছে- এমন কোনো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেলে নিয়মিত উপস্থাপনার ইচ্ছা আছে।'

একক সঙ্গীতানুষ্ঠানের পাশাপাশি সৈয়দ আবদুল হাদী বাংলাভিশনে 'গানে গানে দেশে দেশে' সঙ্গীতানুষ্ঠান উপস্থাপনা ও গানের নতুন সংকলনের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে আফসানা মিমি অনেকদিন অভিনয় থেকে দূরে থাকলেও বিভিন্ন টিভি অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এ ছাড়াও তিনি ব্যস্ত আছেন নিজের প্রতিষ্ঠিত একটি স্কুল পরিচালনা নিয়ে।

 

/এএস

  • সর্বশেষ