শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০২:৪৭ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেন কম্যান্ড দিয়ে লেখা যাবে ফেসবুকে, গবেষণায় অগ্রগতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের

নূর মাজিদ : মনের ভাব প্রকাশে ব্যবহারকারির মাথায় কি ধরনের চিন্তা-ভাবনা চলছে তা অনুধাবন করার সক্ষমতা স¤পন্ন ক¤িপউটার প্রোগ্রাম তৈরির গবেষণায় অগ্রগতি অর্জন করেছে ফেসবুক। যার মাধ্যমে কি-বোর্ডে না লিখেই শুধু চিন্তার মাধ্যমে ফেসবুকে বার্তা আদান-প্রদান করতে পারবেন সামাজিক মাধ্যমটির ব্যবহারকারীরা। এইক্ষেত্রে প্রচলিত ব্রেইন ইমপ্ল্যান্ট সার্জারির মতো কোন প্রক্রিয়ার মধ্যে দিয়েও যেতে হবেনা। সংবাদ :সিএনএন।

তবে এই গবেষণা নতুন নয়। দুই বছর আগেই ফেসবুক তাদের উদ্যোগটির কথা জানিয়েছিলো। এই কাজে তারা যুক্তরাষ্ট্রের একাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সাহায্য নিচ্ছে। যার মধ্যে সান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াও রয়েছে। মাথার খুলির উপরে স্থাপন করা ইলেকট্রনিক সেন্সর মস্তিস্কের ব্রেনওয়েভ ডিকোড করে লিখিত ভাষায় রূপ দিতে পারবে কিনা, এমন গবেষণায় তারা বিশ্ববিদ্যালয়টিকে অর্থায়নও করছে।

এই বিষয়ে দীর্ঘ গবেষণার পর গত মঙ্গলবার এক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে এই ধরনের উদ্যোগের বাস্তব সম্ভাবনা উজ্জ্বল। কারণ গবেষকরা পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাথায় কাজ করা লাইন বা একক শব্দ সরাসরি ক¤িপউটার স্ক্রিনে দেখতে পেয়েছেন। তবে এখন পর্যন্ত সীমিত সংখ্যক কিছু নির্ধারিত প্রশ্নের জবাবেই এমন সফলতার দেখা পেয়েছেন তারা। ফেসবুক রিয়্যালিটি ল্যাবসের গবেষণা পরিচালক মার্ক শ্যাভিলেট বলেন, ‘আগামী এক দশকের মধ্যে এই পদক্ষেপ বাণিজ্যিকভাবে কাজে লাগানো যাবে। এই বিষয়ে আমরা খুবই আশাবাদী। তবে এটি একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ।’ সম্পাদনা: লিহান লিমা

  • সর্বশেষ
  • জনপ্রিয়