শিরোনাম
◈ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ◈ ইং‌লিশ লি‌গে চেল‌সি ফুলহ্যামকে হারালো ৩-২ গো‌লে ◈ শিক্ষার্থীদের সঙ্গে ভাইরাল প্রধান শিক্ষকের কাণ্ড (ভিডিও) ◈ একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা ১ সেপ্টেম্বর থেকে চাহিদামতো টাকা তুলতে পারবেন ◈ আমার ছেলেকে হত্যার চেষ্টা করছে ইরান: নেতানিয়াহু ◈ চট্টগ্রাম-মোংলা-পায়রা বন্দর ব্যবহারে ভারতের সুবিধা, আওয়ামী লীগ আমলের তিন চুক্তি নিয়ে উঠছে প্রশ্ন! ◈ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা তৈরি করা হচ্ছে : তথ্য উপদেষ্টা ◈ প্রতি ম‌্যা‌চের জন‌্য ৪.৮৫ কো‌টি টাকা, নতুন টাইটেল স্পনসর খুঁজছে ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ রাজধানীসহ সারা‌দে‌শে প্রতিদিন গড়ে খুন হচ্ছে ১০ জন, সহিংসতা ও হত্যাকাণ্ড কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ১২:১৫ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

স্পোর্টস ডেস্ক : দেশে-বিদেশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সাম্প্রতিক সময়ে দৃষ্টিকটুভাবে ব্যর্থ হচ্ছে। কিন্ত এর মধ্যে আশার আলো দেখাচ্ছে জুনিয়র টাইগাররা। বিলাত সফরে গিয়ে ইংল্যান্ড ও ভারতকে রীতিমত নাকানি-চুবানি খাইয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে। আর শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে ভারতের যুব দল।

ক্লেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে শনিবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে ভারত। ৮১ বল হাতে রেখে ৯ উইকেটে জয়ের জন্য ২০৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

ছয় ম্যাচে দলটির পয়েন্ট ৭। সমান ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ১১ অগাস্ট ব্রাইটনে সিরিজের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবে প্রতিবেশী দেশ দুটি।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে আরও দুইটি ম্যাচ খেলবে জুনিয়র টাইগাররা। স্বাগতিক ইংলিশদের বিপক্ষে ৫ আগস্ট এই সিরিজে চতুর্থবারের মতো মুখোমুখি হবে বাংলাদেশ। আর ভারতের সাথে চতুর্থবারের মতো মুখোমুখি হবে ৭ আগস্ট।

  • সর্বশেষ