শিরোনাম
◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ গেন্ডারিয়ায় হঠাৎ গোলাগুলি-মারামারি, নারীসহ গুলিবিদ্ধ ৩ ◈ নিরাপত্তা চেয়ে ঢাবি শিক্ষক মোনামির জিডি ◈ চার সংসদীয় কমিটি পুনর্গঠন ◈ লড়াই ক‌রেও ফাইনালে ওঠা হলো না বাংলা‌দেশ এইচপি দ‌লের ◈ রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ ◈ ‘৬ মাস চলে গেল, আর কয় মাস লাগবে?’—সংসদে স্পিকারের প্রশ্ন ◈ বিপিএল ইস‌্যু‌তে বিসিবির ব্যাখ্যায় সন্তুষ্ট ক্রিকেটাররা ◈ বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা ◈ ই-কমার্সে প্রতারণার জাল ভাঙতে ৩ নির্দেশনা, গ্রাহকের পাওনা প্রায় ৩,৮৬৯ কোটি টাকা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ১১:০৯ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইলোইলো গুইমারাস প্রণালিতে ৩টি নৌকাডুবিতে ১৯ জনের মৃত্যু

মৌরী সিদ্দিকা : ফিলিপাইনের ইলোইলো-গুইমারাস প্রণালিতে নৌকাডুবির তিনটি পৃথক ঘটনায় অন্তত ১৯ জন মারা গেছেন। এ ঘটনায় ৫৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডিবিসি, ১৫ : ০০

এখনো নিখোঁজ রয়েছে ১২ জন। স্থানীয় সময় শনিবার দুপুরে রাজধানী ম্যানিলা থেকে সাড়ে চারশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইলোইলো-গুইমারাস প্রণালিতে ৫০ জন যাত্রী ও ক্রূ নিয়ে দুটি ছোট নৌকা ডুবে যায়।

এর তিন ঘণ্টা পর সেখানের প্রায় ২৪জন যাত্রীবাহী আরও একটি নৌকাডুবির ঘটনা ঘটে। আবহাওয়ার কারণে নদীর তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌকা তিনটি উল্টে যায়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, নৌকা তিনটি নিষেধাজ্ঞা না মেনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই ইলোইলো-গুইমারাস প্রণালিতে যাত্রা করে। সম্পাদনা : রাকা চৌধুরী

  • সর্বশেষ