শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গু দমনের নামে ফটোসেশন করা হচ্ছে, বললেন জয়নুল আবদিন

হ্যাপি আক্তার : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফহুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় এবং বানভাসি মানুষের দুঃখ কষ্ট লাগবে এই সরকার যে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ডেঙ্গু প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এর ঢাকা মহানগর উত্তর শাখা কতৃক আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর ডিবিসি টিভি

তিনি বলেন, আজকে প্রকাশিত পত্রিকাগুলোতে দুই মেয়র এবং তথ্যমন্ত্রীর যে হাস্যকর ছবি প্রকাশিত হয়েছে সেখানে সেটা দেখা গেছে।

তিনি বলেন, ফটোসেশনের জন্য ডেঙ্গু দমনের নামে অভিযান চালানো হয়েছে। এখানে ফিল্মি স্টাইলে, নাটক স্টাইলে শুধু ফটোসেশনের জন্য ডেঙ্গু দমনের নামে অভিযান চালানো হয়েছে। এইভাবে কখনো ঢাকা শহর থেকে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়।

সম্পাদনা : রাশিদ ও মহসীন

  • সর্বশেষ