শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০১৯, ০২:৪২ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০১৯, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত টাকা দিয়ে হজে যাওয়া অনিশ্চিত, বেশ কটি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ

বেলাল হোসেন : হজ যাত্রার শেষ ফ্লাইট ছাড়বে ৫ আগস্ট। এই শেষ সময়ে হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বেশ কজন হজযাত্রী। আর এই অনিশ্চয়তার জন্য তারা দায়ী করেছেন সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে। কয়েকটি এজেন্সির বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ করেছেন তার। ইনডিপেনডেন্ট টিভি

অভিযোগ, ১৪ জন হজযাত্রীর কাছ থেকে ৩ লাখ ১০ টাকা করে নিলেও রিপেলেসমেন্টের জন্য দুই যাত্রীর কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নেয় সাউদিয়া ট্রাভেলস।

কিন্তু হজযাত্রার দুই দিন বাকি থাকলেও তাদের যাওয়া নিশ্চিত হয়নি। এখন আরো এক লাখ টাকা দাবি করেছে এজেন্সিটি।

সময় মতো ভিসা না হওয়ার অভিযোগ করেছেন স্বদেশ এজেন্সির এক যাত্রী। এজেন্সিগুলোর সংগঠন হাব জানিয়েছে, হজযাত্রীদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

হজ অফিস বলছে, যে সব এজেন্সীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে, হজ যাত্রা শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণ হলে প্রয়োজনে তাদের হজ লাইসেন্স বাতিল করা হবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়