শিরোনাম
◈ ‘আঙ্কেল, একটা ছবি তুলবো প্লিজ’—শিক্ষার্থীদের আবদারে থামলেন প্রধানমন্ত্রী, বললেন ‘আসো, আমি ছবি তুলে দিচ্ছি’(ভিডিও) ◈ সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের মাসিক ব্যয় অর্ধেক করছে সরকার ◈ প্রবাসী আয়ে ইতিবাচক সূচনা, জুলাইয়ের ১২ দিনে এলো ১৩২ কোটি ডলার ◈ বিপৎসীমার কাছাকাছি আরও পাঁচ পয়েন্ট, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা ◈ আর্থিক সংস্কার নিয়ে সরকারের অবস্থানে আইএমএফের পূর্ণ সমর্থন: অর্থমন্ত্রী ◈ শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন ‍সিদ্ধান্ত ◈ দুবাই থেকে বিশেষ কৌশলে আনা ২ কেজির বেশি স্বর্ণ জব্দ, চট্টগ্রামে আটক একজন ◈ চাল, ডাল, ভোজ্যতেল ও পাট বাণিজ্যে বাংলাদেশ-পাকিস্তানের বড় সমঝোতা, শিগগিরই সই হবে এমওইউ

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ১১:৩০ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশুর ভ্রূণে বাড়বে মানুষের কোষ!

ওয়ালি উল্লাহ : হলিউডের ‘এক্স-ম্যান’ চলচ্চিত্র সিরিজের জনপ্রিয় চরিত্র উলভরিন বা ‘ক্যাটস’ সিনেমার বিড়ালের মতো চরিত্রদের মনে আছে নিশ্চয়ই। মানুষ ও পশুর মিশ্রণের এসব চরিত্র এতদিন সিনেমার পর্দায় দেখা গেছে। এবার বাস্তবেও হচ্ছে এমন মিশ্রণের গবেষণা। এএফপি।

অভিনব এই গবেষণা শুরু করেছেন জাপানের বিজ্ঞানীরা। গত বছর পর্যন্ত পশুর ভ্রূণে মানবকোষ স্থাপনের গবেষণায় নিষেধাজ্ঞা জারি থাকলেও এবার অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

আপাতত ইঁদুরের ওপর এই পরীক্ষা করা হবে। তবে এর ফলে হলিউডি সিনেমার চরিত্রদের মতো কোনো প্রাণী হবে না বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা।

গবেষণা দলের প্রধান হিরোমিৎসু নাকউচি বলেন, ১০ বছরের প্রস্তুতির পর অবশেষে আমরা কঠিন এই পথে এগোচ্ছি। পরীক্ষা সফল হলে ভবিষ্যতে এমন ইঁদুর জন্ম নিতে পারে, যার মস্তিষ্ক মানুষের মতোই কাজ করবে।

প্রসঙ্গত, এর আগে ভেড়া ও শূকরের ওপর এই ধরনের পরীক্ষা করা হয়েছিল। কোনোবারই মানবকোষ মিশ্রিত ভ্রূণকে বাঁচানো সম্ভব হয়নি। এবার দীর্ঘসময়ের এই কল্পনাকে বাস্তবায়িত করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন জাপানি গবেষকরা। এরপর শূকরের ওপর ৭০ দিনের পরীক্ষার জন্য সরকারের কাছে অনুমতি চাইবেন বলে জানিয়েছেন নাকউচি। সম্পাদনা : সালেহ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়