শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০২:২৯ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসি ও সুয়ারেজের গাড়িতে বোমার গুজব

স্পোর্টস ডেস্ক : ফুটবল জাদুকর লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ বার্সেলোনার আক্রমণভাগের দুই এই কর্ণধার দীর্ঘ ছুটির পর অনুশীলন যোগ দিচ্ছেন। তবে এর আগে ইবিজা সমুদ্র সৈকতে বেশ দারুণ অবসর কাটিয়েছেন দুই সতীর্থ। তবে সেখান থেকে ফেরার পথে বার্সেলোনা এয়ারপোর্টে নেমেই শুনলেন লঙ্কা কাণ্ডের কথা। স্পেনের জরুরি সেবা প্রদানকারী সংস্থাকে মোবাইলে জানানো হয় মেসি-সুয়ারেজের গাড়িতে বোমা রাখা আছে।

জরুরি নাম্বার ১১২ তে কল করে কোনো এক অজ্ঞত ব্যক্তি স্পেনের জরুরি সেবাপ্রদানকারী নম্বরে ফোন করে জানান, মেসি আর সুয়ারেজের গাড়িতে বোমা রাখা আছে।

এই তথ্য জানার সাথে সাথে বার্সেলোনা এয়ারপোর্টে পৌঁছে যায় আইনি সেবা প্রদানকারী সংস্থা। স্প্যানিশ নিরাপত্তা বিভাগ জানায়, আমরা বোমা নিস্ক্রিয়কারী দল, এবং সেই সাথে বিশেষ পুলিশ এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পাঠিয়েছিলাম এয়ারপোর্টে। কিন্তু সেখানে কোনো প্রকার বিস্ফোরক পাওয়া যায়নি।

প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে পরীক্ষা করা হয় সেখানে কোনো প্রকার বিস্ফোরক দ্রবাদি আছে কিনা। তবে পরবর্তীতে পুলিশ সদস্যরা জানান মেসি এবং সুয়ারেজের গাড়িতে কোনো প্রকারের বিস্ফোরক দ্রবাদি পাওয়া যায়নি। এবং তারা দুই জনই কোনো প্রকার সমস্যা পড়েননি। সুয়ারেজ বুধবার (৩১ জুলাই) অনুশীলনে দলের সাথে যোগ দিবেন, অন্যদিকে ৪ আগস্ট ফিরবেন মেসি।

  • সর্বশেষ