শিরোনাম
◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা ◈ ‘ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা, সুযোগ পেলেই ভারতে ঢুকবে’: শুভেন্দু অধিকারী ◈ কুয়েত থেকে ওমান পর্যন্ত ২১০০ কিমি রেলপথ, এক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে উপসাগরীয় ৬ দেশ ◈ জরুরি প্রয়োজনে কোন সেবায় কত নম্বরে ফোন করবেন, জেনে নিন ১৩টি গুরুত্বপূর্ণ হটলাইন ◈ চরফ্যাশন থেকে মিয়ানমারে সরকারি সার পাচার, কৃত্রিম সংকটে বিপাকে কৃষক! ◈ রাজধানীতে দুই ঘণ্টায় ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, স্কুলবাসে আগুন ◈ সরকারি ফ্ল্যাটে ভাড়াটে-সাবলেট বাসিন্দা উচ্ছেদে অভিযান, বরাদ্দ বাতিলের হুঁশিয়ারি ◈ দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অবরুদ্ধ এমপি হীরার গাড়িবহর

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ০৯:৪০ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাস্তুরিত ১৪টি দুধের মধ্যে ৭টি দুধে কোন ক্ষতিকারক ধাতু নেই, বললেন কৃষিমন্ত্রী

আনিস তপন : সরকারের পক্ষ থেকে ভারতের চেন্নাই'য়ে আন্তর্জাতিক মানের ল্যাবের পরীক্ষায় বাংলাদেশে পাঁচতরিত ১৪টি দুধের ৭টিতে শরীরের জন্য ক্ষতিকারক ধাতু পাওয়া যায়নি বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সরকারি মিল্ক ভিটা ও প্রাণ দুধে দুধরনের সামান্য এন্টিবায়োটিক পাওয়া গেছে। তবে এটা সহনীয় পর্যায়ে আছে।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাস্তুরিত দুধের বিষয়ে পুষ্টি ইউনিট, বিএআরসি কর্তৃক দুধে এন্ট্রিবায়োটিক, সালফা ড্রাগ ও ভারী ধাতুর উপস্থিতি বিশ্লেষণ ফলাফল জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ক্ষতিকর না পাওয়া দুধগুলো হচ্ছে-মিল্ক ভিটা, আড়ং, ফার্ম ফ্রেস, ইগলু, আরডি, সাভার ডেইরি ও প্রাণ। এছাড়া একটি খোলা বাজারের দুধ রয়েছে। এগুলো চেন্নাইয়ের একটি ল্যাব থেকে পরীক্ষা করেছে সরকার।

মন্ত্রী বলেন, সরকারি মিল্ক ভিটা ও প্রাণ দুধে শুধুমাত্র ২টি নমুনায় স্ট্রিপটোমাইসিন এর উপস্থিতি গেছে মাত্র ১০ নাইক্রোগ্রাম। এর সহনীয় মাত্রা হচ্ছে ২০০ মাইক্রোগ্রাম। দ্বিতীয়টি হচ্ছে ক্লোরামফেনিকল পাওয়া ০.০৬ মাইক্রোগ্রাম। এর সহনীয় মাত্রা হচ্ছে ০.১ মাইক্রোগ্রাম।

বিস্তারিত আসছে.....

  • সর্বশেষ