শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ৩০ জুলাই, ২০১৯, ১০:৫২ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০১৯, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির অনিয়ম ধরতে কমলাপুরে দুদকের অভিযান

আরিফা রাখি : মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর কমলাপুরে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করেন দুদক টিম। দুদকের সহকারী পরিচালক জি এম আহসানুল কবির অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে তিনি জানান, অনলাইনে এক যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে কমলাপুর স্টেশনে অভিযান চালানো হয়। আমরা কোনো অনিয়ম পাইনি। তবে অনলাইনে টিকিটের বিষয়ে কিছু অভিযোগ রয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। টিকিট বিক্রির অনিয়ম খতিয়ে দেখতে অন্য স্টেশনেও অভিযান চালানো হবে বলে জানান দুদকের এ কর্মকর্তা।

এদিকে আসন্ন পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে সোমবার ২৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এবারও রাজধানীর পাঁচটি স্থান থেকে ঈদের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে। এরমধ্যে রাজশাহী খুলনা ও রংপুর বিভাগের টিকিট কমলাপুরে পাওয়া যাচ্ছে। বিমানবন্দর স্টেশনে দেয়া হচ্ছে নোয়াখালী ও চট্টগ্রামের টিকিটসহ সব আন্তঃনগর ট্রেনের টিকিট। তেজঁগাওে দেয়া হচ্ছে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট। বনানী থেকে নেত্রকোনাগামী এবং পুরাতন ফুলবাড়িয়া স্টেশন থেকে দেয়া হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জের টিকেট।সম্পাদনা : সাজিয়া/সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়