শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ২২ জুলাই, ২০১৯, ০৫:৩৬ সকাল
আপডেট : ২২ জুলাই, ২০১৯, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে যাত্রীবাহী ট্যাক্সক্যাব নদীতে পড়ে নিখোঁজ

এম এ হালিম : রোববার রাত ৮টার দিকে আমিনবাজার এলাকায় সালেহপুর ব্রিজ থেকে একটি ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে নিখোঁজ হয়েছে।
ট্রাফিক পুলিশের আমিনবাজার বক্সের ইনচার্জ কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সড়কে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আমরা নিশ্চিত হওয়া গেছে- একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব সাভার থেকে ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে আমিনবাজার তুরাগ সেতুর পাশ দিয়ে নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী আইসিএস বিজনেস গ্রুপের আমিনবাজার সাইড অফিসে কর্মরত জসিম উদ্দিন জয় বলেন, রাত আটটার দিকে আমি অফিস থেকে বের হয়ে রিকশাযোগে আমিনবাজার যাচ্ছিলাম। হঠাৎ দেখি দ্রুত গতিতে সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব ওপর একটি বাসের সামনে দিয়ে উড়ে গিয়ে তুরাগ নদীতে পড়ে। এ সময় আমিসহ আরো কয়েকজন বিষয়টি দেখেছি। পরে আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করি।
নৌ পুলিশের ঢাকা জোনের আমিনবাজারের ওসি দিদারুল আলম বলেন,
নৌ পুলিশের ডুবুরিদল কাজ শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ( গতকাল রোববার রাত ১১ টা) কোনো কিছুর চিহ্ন পাওয়া যায়নি। সম্পাদনা: মুরাদ হাসান, আসিফুজ্জামান পৃথিল।

ডব্লিউএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়