শিরোনাম
◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি

প্রকাশিত : ১৯ জুলাই, ২০১৯, ১২:২৪ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০১৯, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এম. পি

রফিকুল ইসলাম, গাইবান্ধা : জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এম পি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এ সরকারের আমলে মৎস্য চাষি ও মৎস্য উৎপাদনকারীদের ভুর্তকিসহ প্রমোদনা দেয়ার ফলে দেশে মাছের যে ঘাটতি ছিল তা পূরণ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, মাছে ভাতে বাঙালি এটা সকলে ভুলে গিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় ও আন্তরিকতায় ছোট ছোট খামারিদের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা প্রদান করায় আজ মাছে ভাতে বাঙালি প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, মৎস্য চাষ করে অনেকেরই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং মাছের চাহিদা ও আমিষ খাদ্য পূরণ করতে সক্ষম হয়েছে।

‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই শ্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি । সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর মিলন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান, জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ এস এম ফেরদৌস, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারসহ মৎস্য চাষি, মৎস্য জীবীগণ।

এর আগে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ