শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে বিদ্যুতের ২০% নবায়নযোগ্য উৎস থেকে, সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা ◈ বাংলা‌দেশ ও জিম্বাবুয়ে‌কে নি‌য়ে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ কর‌লো আফগা‌নিস্তান ◈ সুইসাইড নোট পোস্টের পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মেঘমল্লার ◈ ইসরায়েলিদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ ◈ জুনিয়র এশিয়া কাপ হকি‌তে কাজাখস্তানকে হা‌রি‌য়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ আগামী ১২ সে‌প্টেম্বর প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বি‌শেষ অ‌ভিযান ◈ রোনাল্ড কোমান গোলকিপার হয়েও জোড়া গোল কর‌লেন  ◈ বর্জ্য সুতা আমদানিতে নতুন শর্ত, ব্যাংক গ্যারান্টিতে মিলবে ১০–৩০ কাউন্টের অনুমতি ◈ জবিতে বোরকা পরে নারীর ছদ্মবেশে পুরুষ, নেপথ্যে কারণ যা জানাগেল ◈ ৩১ ডিসেম্বরের মধ্যে এমআরপি বন্ধ, শতভাগ ই-পাসপোর্ট চালুর পথে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাউন্সারে আবারও ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক : ২০১৪ সালে নভেম্বরে ঘরোয়া টেস্টে খেলায় বাউন্সারে প্রাণ হারান অস্ট্রেলিয়ার ২৫বছর বয়সী ক্রিকেটার পিলিপ হিউজ। আবারও সেই বাউন্সারে প্রাণ গেলো দক্ষিণ কাশ্মীরের এক ক্রিকেটারের। এক ক্রিকেট টুর্নামেন্টে ব্যাটিং করার সময় মাথায় বল লেগে মারা যান জাহঙ্গির আহমেদ।

এক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল জম্মু-কাশ্মীর সরকারের যুব ও ক্রীড়া দফতর। জেলা স্তরের এই টুর্নামেন্টে ম্যাচ ছিল বারামুল্লা ও বুদগামের মধ্যে। ম্যাচটি হচ্ছিল দ.কাশ্মীরের অন্তনাগ জেলার নানিল গ্রামে। বারামুল্লার প্রতিনিধিত্ব করছিলেন ১৭ বছরের জাহঙ্গির।

বাঁ-হাতি এই ওপেনিং ব্যাটসম্যান বাউন্সার হুক করতে গিয়ে মাথা গুরুতর চোট পান। জাহঙ্গিরের ঘাড় ও মাথার মাঝে বল লাগে। হেলমেট পরে থাকা সত্তে¡ও এত জোড়ে বল লাগে যে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বারামুল্লার এই ব্যাটসম্যান। দ্রæত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জম্ম-কাশ্মীরের যুব ও ক্রীড়া দফতরের ডিরেক্টর জেনারেল সালেম-উর-রহমান জানান, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। হেলমেট পরে থাকা সত্তে¡ও হুক মারতে গিয়ে মাথায় গুরুতর চোট পায় জাহঙ্গির। কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে ও। দশম শ্রেণির ছাত্র জাহঙ্গিরের বাড়ি উত্তর কাশ্মীরের গুশবার্গ গ্রামে।

ক্রীড়া যুব ও ক্রীড়া দফতরের ডিরেক্টর জেনারেল আরও জানান, জাহঙ্গির ছিল আমার ছেলের মতো। আমরা ওকে অনন্তনাগ জেলা হাসপাতালে বলে রেখেছিলাম। ওকে সব রকমের চিকিৎসার সুযোগ ছিল। কিন্তু কিন্তু ওকে সেখানে নিয়ে যাওয়ার আগে সব শেষ হয়ে যায়।

  • সর্বশেষ