শিরোনাম
◈ বৈশ্বিক বাজারে হঠাৎ কমলো তেলের দাম! ◈ আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে বড় সহায়তা, বাংলাদেশে আসছে ২ বিলিয়ন ডলার ◈ ৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে চট্টগ্রাম বন্দরে আসছে দুই জাহাজ ◈ অবরোধ নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব ◈ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় চার দফা প্রস্তাব শি জিনপিংয়ের ◈ মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা ও তা এগিয়ে নেওয়ার লক্ষ্যে চীনের প্রেসিডেন্টের যে ৪ প্রস্তাব!! ◈ করোনার টিকার কারণে শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে, অ‌ভি‌যোগ ছে‌লের ◈ রাজধানী ঢাকায় দাপিয়ে বেড়াচ্ছে কিশোর গ্যাংয়ের ১১৮ গ্রুপ, আতঙ্কে নতুন উদ্বেগ! ◈ নারী বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, অংশ নিলেই বাংলাদেশ পাবে ৩ কোটি টাকা  ◈ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১০৫

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০৩:০৭ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ম. রফিক, বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে  পুকুরের পানিতে ডুবে রিহাদ হাসান ওরফে হ্নদয় (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে পৌরশহরের  মরাগাড়ি গ্রামে । নিহত শিশু  রিহাদ একই এলাকার  বাবু মিয়ার পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর আনুমানিক ২ টার দিকে বাড়ির পাশে খেলা করার এক পর্যায়ে  নিখোঁজ হয় রিহাদ। পরে সম্ভাব্য সকল স্থানে তার খোঁজ নেন  তার আত্মীয়স্বজন । পরে বেশ কিছু সময় পর বাড়ির পাশের পুকুরের পানিতে রিহাদের নিথর দেহ ভেসে উঠে। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শহরের একটি ক্লিনিকে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিহাদকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়