শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০১:৪৮ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরসরাইতে নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে কাজ করবে ড্রাগিষ্ট সমিতি

মিরসরাই প্রতিনিধি : বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধের সয়লাভ ঠেকাতে উদ্যোগ গ্রহণ করলো বাংলাদেশ কেমিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতি মিরসরাই উপজেলা কমিটি। গতকাল শুক্রবার এ নিয়ে সচেতনতামূলক মতবিনিময় সভারও আয়োজন করা হয়। সকাল ১১টায় স্থানীয় মিঠাছরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন মিরসরাইয়ে ঔষধ বিপননের সঙ্গে সম্পৃক্ত সকলেই।

মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক ড. মো. আকিব হোসেন বলেন, ‘এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকদের পাশাপাশি ফার্মাচিষ্টদেরও ভ‚মিকা পালন করতে হবে। রোগীরা যখন ঔষধ কেনার জন্য ফার্মেসীতে আসেন তখন তাদের যদি এন্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করার জন্য উদ্বুদ্ধ করা হয় তাহলে রোগীরা সচেতন হবেন।’

মিরসরাই কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকার উপস্থাপনায় এবং সভাপতি নারায়ণ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার ঔষধ তত্ত্ববধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান। সম্পাদনা : ওমর ফারুক

  • সর্বশেষ
  • জনপ্রিয়