শিরোনাম
◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো “শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে

প্রকাশিত : ১৩ জুলাই, ২০১৯, ০১:০৭ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০১৯, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিভুবনে ৬৬ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান

মো:ফরহাদ উজজামান : ত্রিভুবন বিমানবন্দরের দুর্ঘটনা যেন থামতেই চাইছে না। বারবারই ঘটছে দুর্ঘটনা। এবার দক্ষিণাঞ্চলীয় নেপাল থেকে কাঠমাণ্ডু পৌঁছে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে বিমান। বন্ধ রয়েছে নেপালের ত্রিভুবন বিমানবন্দর। দুর্ঘটনা কবলিত বিমানটিতে ৬৬ জন যাত্রী ছিল।

শুক্রবার অবতরণের সময় রানওয়ে থেকে ১৫ মিটার দূরে ছিটকে পড়ে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি। এতে অন্তত দু’জন আহত হয়েছেন। ত্রিভুবন বিমানবন্দরের মহা-ব্যবস্থাপক রাজ কুমার ছেত্রী বার্তাসংস্থা এএফপি’কে বলেন, দুর্ঘটনা কবলিত বিমানটিতে সরিয়ে বিমানবন্দর ফের চালু করতে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।

তবে ভারি বৃষ্টিতে ওই এলাকা কর্দমাক্ত হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে বলেও জানান দেশটির একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরের এ কর্মকর্তা।

প্রসঙ্গত গত বছর সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় দেশীয় একটি উড়োজাহাজ উদ্ধার করতে কর্তৃপক্ষের ১১ ঘণ্টা সময় লাগে। এর কয়েক মাস পর মালয়েশিয়ার একটি জেট উড়োজাহাজ ১৩৯ জন আরোহী নিয়ে উড্ডয়ন করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।

এর আগেও ত্রিভুবন বিমানবন্দর বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। ভ্রমণের নিরাপত্তা ব্যবস্থাপনায় বেশ সমালোচনা রয়েছে দেশটির। পাহাড়ি দেশটির বিমানবন্দরগুলোও অবতরণের জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ।
এছাড়াও গত বছরের ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস–বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৭১ জন আরোহীর মধ্যে ৫১ জন নিহত হন, যার মধ্যে ২৬ জন বাংলাদেশি ছিলেন। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়