শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১১:১৬ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে শুরু অনূর্ধ্ব-১৪ নারী চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্তৃক আয়োজিত জেএফে অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের চলতি বছরের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আজ থেকে। রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। মূলত ৬ গ্রুপ চ্যাম্পিয়ন এবং ২ সেরা রানার্সআপ নিয়ে এই পর্ব মাঠে গড়াচ্ছে।

গত মাসের ১৭ থেকে ২৮ তারিখ পর্যন্ত দেশের ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হয় ‘জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৯’ এর আঞ্চলিক বাছাইপর্বের খেলা। ছয় ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন ও তার সঙ্গে দুটি সেরা রানার্স-আপ দলসহ মোট আটটি দল চূড়ান্তপর্বের টিকিট পেয়েছে। আঞ্চলিক পর্বে ময়মনসিংহ ভেন্যু থেকে টাঙ্গাইল জেলা চ্যাম্পিয়ন এবং ময়মনসিংহ রানার্সআপ হয়ে চূড়ান্তপর্বে জায়গা করে নিয়েছে। রংপুর ভেন্যু থেকে রংপুর জেলা চ্যাম্পিয়ন হয়ে ও ঠাকুরগাঁও জেলা রানার্সআপ হয়ে ঢাকার টিকিট পেয়েছে। এছাড়া রাজশাহী ভেন্যু থেকে চ্যাম্পিয়ন রাজশাহী, যশোর ভেন্যু থেকে চ্যাম্পিয়ন মাগুরা, খাগড়াছড়ি থেকে চ্যাম্পিয়ন হয়ে রাঙ্গামাটি এবং গোপালগঞ্জ ভেন্যু থেকে মানিকগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্তপর্বে এসেছে।

টুর্নামেন্টের সেমিফাইনাল ১৮ তারিখ এবং ফাইনাল মাঠে গড়াবে ১৯ জুলাই। গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ খবর নিশ্চিত করে বাফুফে। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সহ-সভাপতি আবু নাঈম সোহাগ এবং স্পন্সর ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার।

  • সর্বশেষ