শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৫:৫৯ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তিযোদ্ধা, ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়া মারা গেছেন

নিউজ ডেস্ক: মুক্তিযোদ্ধা, ক্রীড়া সাংবাদিক অজয় বড়ুয়া মারা গেছেন। তিনি দৈনিক সংবাদে কর্মরত ছিলেন। ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে গিয়ে কয়েকদিন আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সূত্র: চ্যানেল আই

বিশ্বকাপ কাভার করার মাঝপথে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অজয় বড়ুয়ার শারীরিক অবস্থা গত দুদিনে দ্রুত অবনতির দিকে ছিল বলে জানিয়েছেন দৈনিক সংবাদে তার সহকর্মীরা। শুক্রবার ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অজয় বড়ুয়া ১৯৭৪ সাল থেকে দৈনিক সংবাদে ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। চাড়ে চার দশক ধরে তিনি ক্রীড়া সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন।

সাংবাদিকতায় যোগদানের আগে কৃতি ক্রীড়াবিদ ছিলেন অজয় বড়ুয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খেলাধুলায় অবদান রাখায় সম্মাননা সূচক ব্লু পেয়েছেন, অল ইউনিভার্সিটি টিমের পক্ষ হয়ে পশ্চিম পাকিস্তান সফর করেছিলেন তিনি। জগন্নাথ হলের ক্রীড়া সম্পাদকও ছিলেন।

ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের (গঠন পর্যায়ে) শুরুর দিকে ফুটবল দলের সদস্য ছিলেন অজয় বড়ুয়া। স্বাধীনতার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। স্বাধীনতার পর ক্রীড়া সাংবাদিকতাকে ক্যারিয়ার হিসেবে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়