শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৪:২৩ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৪:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাজের জায়গা কই এদেশে?

নিগার শামীমা : কাজের জায়গা কই এদেশে? অনেকদিন থেকেই ভাবছি মিডিয়ায় কিছু কাজ করবো। অন্তত কিছু বিজ্ঞাপনচিত্রে তো কাজ করা যেতে পারে, কিন্তু পরিবেশ-পরিস্থিতি কোনোটাই অনুকূলে নেই। একজন নারী সবশেষে সে এক ব্যবহারের সামগ্রী। সমাজের সব জায়গায় সুযোগসন্ধানী লোকেরা আসন সাজিয়ে এক প্রকার ওঁৎ পেতে বসে থাকেন শিকারটা যেন কিছুতেই হাতছাড়া না হয়ে যায়। জন্মেছি এমন দেশেই ভাবতে বড় লজ্জা হয়, তীব্র ঘৃণা হয়। ভাবতে ভীষণ ভয় লাগে, এটাও দেশ, যেখানে একজন নারীর কোনো ব্যক্তিস্বাধীনতা নেই। একজন নারী কে? কেন সংসারে একজন নারীর প্রয়োজন? দিনশেষে একবার ভাবুন! এতো সব কথা চিন্তা করে আর ঘরের বাইরে যেতে মন চায় না। তাই বহুদিন ধরেই ঘরোয়া চালচলনে অভ্যস্ত হয়ে আছি।

চাই না আর কোনো সামাজিক প্রতিষ্ঠা! সম্মানের সঙ্গে যা কিছু করে চলেছি, তাই যতেষ্ট। কেউ কেউ ভাবতেই পারেন, এতো পেশা থাকতে মিডিয়া কেন? সব কিছু এখানে বলা যায় না। তাই বললাম না...! এই সুযোগে কেউ ভাববেন না যে, এই নারীর জীবনে নিশ্চয়ই কোনো একটা কিছু ঘটেছে। নাহ্ সেই অবকাশ নেই। কারণ আমি সবসময় আমার সততা আর বোধশক্তি কাজে লাগিয়েই চলি। তৃতীয় নয়ন আছে না। তার সরব উপস্থিতি সবসময় আমাকে সাহস জুগিয়ে চলে। কারও চোখ দেখলে তার চিন্তা-ভাবনা বুঝতে অসুবিধা হয় না। বিষয়টা নিশ্চিত বোঝা যায়। চিন্তায় সতর্কতা আছে বলেই নানা যুদ্ধ করে আজও বেঁচে আছি। সবসময় উপলব্ধি করি ‘ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ’। সুতরাং পাওয়া না পাওয়ার হিসেব বাদ দিয়েছি। তবে ভালোবাসা পাবার নেশাটা বড় তীব্রতর। তাই ভালোবেসে ভালো কাজ করবো... এই সত্য মনোবল আছে, থাকবে। কখনো কোথাও নিজেকে ব্যবহার করে কোনো কাজ করিনি আর কখনো করবো না। এ নিজের স্থির বিশ্বাস। জানি খ্যাতি আছে, সে নিশ্চয়ই নিজের আত্মসম্মানের চেয়ে বড় নয়। তাই ভালোবাসা নিজের প্রতি... ফেসবুক থেকে

  • সর্বশেষ